আরবী ছাড়া ভিন্ন ভাষায় জুমুআ’র খুতবা: একটি যৌক্তিক পর্যালোচনা ইন্টারনেট সংস্করণ
/ ৯৯
📝 লেখা 📖 পিডিএফ

আরবী ছাড়া ভিন্ন ভাষায় জুমুআর খুতবা ৪ একটি যৌক্তিক পর্যালোচনা খারিজীদের উত্থান ও তৎপরতা সম্পর্কে সংক্ষিপ্ত ইতিহাস হচ্ছে- “হযরত নিম্নরূপ- এক ব্যক্তির নাম ছিলো আবদুল্লাহ ইবন সাবা। সে ছিলো একজন ইয়াহুদী। সে প্রকাশ্যে ইসলাম গ্রহণ করলো এবং মিসরে বসবাসের জন্যে গমন করলো । কিছু সংখ্যক লোকের কাছে গোপনে এমন কথাবার্তা প্রচার করলো যা সে নিজেই তৈরী করেছিলো । সে এক ব্যক্তিকে বললো, এটা কি প্রমাণিত নয় যে, ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম এ দুনিয়ায় আবার অচিরেই ফিরে আসবেন? লোকটি বললো, হ্যা । আবার সে উক্ত লোকটিকে বললো, “রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈসা আলাইহিস্‌ সালাম হতে অধিক মর্যাদাবান। তাহলে তার এ দুনিয়াতে ফিরে আসার ব্যাপারটি তুমি কেনো অস্বীকার করো? তিনি কি ঈসা ইবনে মারইয়াম আলাইহিস্‌ সালাম হতে অধিক মর্যাদাবান নন? তারপর সে বললো, “হযরত আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু আনহুর কাছে ওসীয়ত করা হয়েছে যে, মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী এবং আলী রাদিয়াল্লাহু আনহু সর্বশেষ ওসীয়ত প্রদানকারী |” তারপর সে বলে, “তিনি খিলাফাতের ব্যাপারে হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু হতে অধিক যোগ্যতাসম্পন্ন । হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু তার খিলাফাতের ব্যাপারে সীমালংঘনকারী | সে তার উপযুক্ত নয় ।' (আল বিদায়া ওয়ান নিহায়া বঙ্গানুবাদ খণ্--৭ পৃষ্ঠা ৩০২) এইভাবে উদ্ভট জগাখিচুড়ী মার্কা যুক্তি দিয়েই সেই যুগে খারিজীদের উত্থান ঘটেছিলো । মুসলিম বিশ্বের বিশাল রক্ত-রঞ্জিত ইতিহাস রচনা করে সেই খারিজীরা আজকের বিভিন্ন দল ও মতবাদ-এ রূপলাভ করেছে । সবগুলো দলের জন্মসূত্র এবং কর্মতৎপরতার মূল প্রতিপাদ্য একই। জায়োনিজম বা ইয়াহুদীবাদ । এদের প্রকৃত শ্লোগান এক রকম, অর্থাৎ- মুখে বলে এক কথা, আর কাজ করে আরেকটা । এদের খপ্পরে পড়ে বিশ্বজুড়া সাধারণ মুসলমানরা ৫৬

— পৃষ্ঠা ৫৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।