আরবী ছাড়া ভিন্ন ভাষায় জুমুআর খুতবা ৪ একটি যৌক্তিক পর্যালোচনা ওয়াসাল্লাম বলতে লাগলেন, হে লোক সকল! আমাকে অতীব সারগর্ভ কিন্তু ব্যাপক অর্থবোধক ও চুড়ান্ত কালাম দান করা হয়েছে, এবং আমার জন্য তা যথেষ্ট সংক্ষেপ করা হয়েছে । আমি তোমাদের জন্য তা স্বচ্ছ ও পরিচ্ছন্ন রূপে নিয়ে এসেছি। তোমরা সংশয়গ্রস্ত হবে না এবং সংশয়গ্রস্ত লোকদের ধোকায় পড়ো না।” হযরত উমার রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি দাড়িয়ে বললাম, আমি রব হিসাবে আন্লাহর প্রতি, দ্বীন হিসাবে ইসলামের প্রতি এবং রাসূল হিসাবে আপনার প্রতি সন্তুষ্ট আছি। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিশ্বর হতে নেমে এলেন।” হোয়াতুস্ সাহাবা (রাঃ) পৃষ্ঠা ৫০৪- ৫০৪) অতএব বলার অপেক্ষা রাখে না যে, ইসলামে নতুন যুক্তি কিংবা বাড়তি কোনো জ্ঞানের প্রয়োজন নেই। যেহেতু আগেই উল্লেখ করা হয়েছে যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠ থেকে উচ্চারিত শব্দগুলোও ওহীর মধ্যে সামীল। অন্যদিকে সাহাবায়ে কেরামের আমলও সুস্পষ্টভাবে শরীয়তের দলীলের মধ্যে গণ্য । সুতরাং উল্লিখিত ঘটনা থেকে স্পষ্ট প্রতিয়মান হয় যে, খুতবায় আরবী ছাড়া অন্য ভাষা ব্যবহার করা যাবে না। কারণ, ইসলামের কুরআন- হাদীস সারগর্ভ, ব্যাপক অর্থবোধক ও চুড়ান্ত । এটাকে বুঝানোর জন্য, বা এর স্বার্থকতা প্রকাশ করতে হলে ভিন্ন ভাষা অবলম্বনের কোনো প্রয়োজন পড়ে না। খারিজী সম্প্রদায় কিন্তু দুঃখজনক হলেও সত্য যে, আজন্ম ছিদ্রাঘেষী মহলের অশুভ তৎপরতার কারণে সমস্ত মুসলিম বিশ্ব আজ ভুল বুঝাবুঝি ও দ্বিধা-বিভক্তিতে ভুগছে। মুসলমানদের মাঝে দ্বিধা-বিভক্তি সৃষ্টিকারী এই মহলটির নাম খাওয়ারিজ বা খারিজী সম্প্রদায় । ৫৫
— পৃষ্ঠা ৫৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।