আরবী ছাড়া ভিন্ন ভাষায় জুমুআ’র খুতবা: একটি যৌক্তিক পর্যালোচনা ইন্টারনেট সংস্করণ
/ ৯৯
📝 লেখা 📖 পিডিএফ

আরবী ছাড়া ভিন্ন ভাষায় জুমুআর খুতবা ৪ একটি যৌক্তিক পর্যালোচনা হচ্ছে সুস্পষ্ট কিতাবের আয়াত । আমি একে নাযিল করেছি কুরআন রূপে আরবী ভাষায়, যেনো তোমরা বুঝতে পারো । আমি যে, এই কুরআন আপনার প্রতি প্রেরণ করেছি, আর ইহা দ্বারা আমি এক অতি উত্তম ঘটনা আপনার নিকট বর্ণনা করছি, আর আপনি ইহার পূর্বে (এই ঘটনা সম্বন্ধে) একেবারেই অবহিত ছিলেন না।' হযরত উমার রাদিয়াল্লাহু আনহু উক্ত আয়াতগুলো তার সম্মুখে তিন বার পড়লেন ও তাকে তিন বার মারলেন । সেই ব্যক্তি বলতে লাগলো, কি অন্যায় হয়েছে আমার? হে আমিরুল মুমিনীন! হযরত উমার রাদিয়াল্লাহু আনহু বললেন, তুমিই সেই ব্যক্তি যে দানিয়ালের কিতাব নকল করে এনেছো? সে বললো, আপনি আমাকে যা ইচ্ছা আদেশ করুন। আমি তা পালন করবো । তিনি বললেন, যাও! লেখাগুলোয় গরম পানি ঢেলে সাদা পাশম দ্বারা মুছে ফেলো । তুমি তা পাঠ করবে না এবং ভবিষ্যতে কেউ যেনো তা পাঠ করতে না পারে। যদি আমি আবার জানতে পারবো যে, তুমি তা পড়েছো অথবা কাউকে পড়তে দিয়েছো, তবে তোমাকে কঠিন শাস্তি দেবো । অতপর তিনি তাকে বললেন, বসো! সে তার সম্মুখে বসলো। তখন হযরত উমার রাদিয়াল্লাহু আনহু বললেন, একবার আমি আহলে কিতাবদের নিকট হতে একটি কিতাব নকল করে চামড়ার দ্বারা আবৃত করে নিয়ে এলাম । রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে উমার! তোমার হাতে ওটা কি? আমি বললাম, ইয়া রাসূলাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ইল্মের (জ্ঞানের) সাথে আরো ইল্ম বৃদ্ধি করার উদ্দেশ্যে একটি কিতাব নকল করে এনেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগাঘিত হলেন এবং তার গঞ্দ্ধয় (রাগে) লাল হয়ে গেলো । “আসসালাতু জামেয়াতুন' বলে আওয়াজ দেওয়া হলো। আনসারগণ বলতে লাগলেন, তোমাদের নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) রাগাঘিত হয়েছেন। তোমরা অস্ত্র ধারণ করো, অস্ত্র ধারণ করো । তারা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিন্বরকে চারদিক থেকে ঘিরে দীড়ালেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ৫৪

— পৃষ্ঠা ৫৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।