আরবী ছাড়া ভিন্ন ভাষায় জুমুআ’র খুতবা: একটি যৌক্তিক পর্যালোচনা ইন্টারনেট সংস্করণ
/ ৯৯
📝 লেখা 📖 পিডিএফ

আরবী ছাড়া ভিন্ন ভাষায় জুমুআর খুতবা ৪ একটি যৌক্তিক পর্যালোচনা ঈদের খুতবা নামাযের পর পাঠ করাই সুন্নাত। ঈদের নামাযের আগে খুতবা পাঠ করা মাকরূহ । (বাহরুর রায়েক খণ্ড--২ পৃঃ ১৬২) জুমুআ'র খুতবা পরোক্ষ ওহী অর্থাৎ ইবাদত বলার অপেক্ষা রাখে না যে, খুতবা পরোক্ষ ওহী স্বরূপ যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়সাল্লামের উপর অবতীর্ণ হতো । ফলে জুমুআর খুতবা ফরয ইবাদত । পবিত্র কুরআনে আন্লাহ তাআলা বলেন, “বলুনঃ আল্লাহ্‌র আনুগত্য কর এবং রাসুলের আনুগত্য কর। অতঃপর যদি তোমরা মুখ ফিরিয়ে নাও, তবে তার উপর ন্যস্ত দায়িত্বের জন্যে তিনি দায়ী এবং তোমাদের উপর ন্যস্ত দায়িত্বের জন্যে তোমরা দায়ী। তোমরা যদি তার আনুগত্য কর, তবে সৎ পথ পাবে । রাসূলের দায়িত্ব তো কেবল সুস্পষ্টরূপে পৌছে দেয়া। (সুরা নূর আয়াত ২৪), উক্ত আয়াতের ব্যাখ্যায় “রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 41 61051 438 ০৮51051 ০59 401 ০০৯1 ১০ ০০৮৯1 ০5 অর্থাৎ “যে ব্যক্তি আমাকে মহব্বত করলো, সে আল্লাহ তাআলাকে মহব্বত করলো । আর যে আমার আনুগত্য হয়ে চললো সে আল্নাহ পাকের অনুগত হয়ে চললো ।” এই হাদীস শুনে মুনাফিকরা মন্তব্য করলো যে, অন্যদেরকে তিনি শিরক থেকে নিষেধ করে থাকেন, অথচ এখন দেখছি- আল্লাহর সঙ্গে নিজেকে শরীক করার জন্য লোকদেরকে দাওয়াত দিচ্ছেন, তিনি চাচ্ছেন যে, তাকে রব বানিয়ে নেওয়া হোক যেমন নাসারাগণ হযরত ঈসা আলাইহিস্সালামকে রব বানিয়ে নিয়েছিলো? এরপর আন্নাহ তাআলা উপরোক্ত আয়াত নাযিল করেছেন । আয়াতের মর্ম হচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য আল্লাহ তাআলার আনুগত্য থেকে পৃথক ও ভিন্ন কিছু নয়, সুতরাং এতে কোনরূপ শিরকের সন্দেহ করা যেতে পারে না। যেহেতু হুজুরপাক ৫২

— পৃষ্ঠা ৫৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।