আরবী ছাড়া ভিন্ন ভাষায় জুমুআর খুতবা ৪ একটি যৌক্তিক পর্যালোচনা ঈদের খুতবার মাসাইল 7] জুমুআ ও ঈদের খুতবার নির্দেশ প্রায় একই । পার্থক্য এতোটুকু যে, ঈদের খুতবা ফরজ নয়, বরং সুন্নাত । তাই খুতবা ছাড়াও ঈদের নামায হয়ে যায়। অবশ্য এতে সুন্নাত তরকের গোনাহ হয় ৷ তবে ঈদের খুতবা পাঠ করা হলে তা শুনা ওয়াজিব । দ্বিতীয় পার্থক্য হলো, ঈদের খুতবা নামাযের পরে পড়া হয়। (ফাতাওয়া শামী খণ্ড-১ সুত্রঃ খুতবার ভাষা আহকাম ও মাসাইল পৃঃ ৩৪) 1 উদের প্রথম খুতবার শুরুতে দাড়িয়ে লাগাতার ৯ বার “আল্লাহু আকবার' বলে খুতবা আরন্ত করা এবং দ্বিতীয় খুতবার শরুতেও লাগাতার ৭ বার উক্ত তাকবীর বলা খতীবের জন্যে মুস্তাহাব । (ফাতাওয়া শামী খণ্ড- ১৭৮৩ / আলমগীরি খণ্ড-১ পৃঃ ১২১ / বাহরুর রায়েক খণ্--২ পৃঃ ১৬২) উল্লেখ্য যে, খুতবা শুরুর এই তাকবীরগুলো তাকবীরে তাশরীকের শামিল নয়। 7] অনুরূপ ঈদের দ্বিতীয় খুতবার শেষে খতীবকে মিম্বর থেকে নামার আগে একাধারে ১৪ বার “আল্লাহু আকবার” বলা মুস্তাহাব। (বাহরুর রায়েক খণ্ড-২ পৃঃ ১৬২ / দুররে মুখতার খণ্--১ পৃঃ ৭৮৩ / আহসানুল ফাতাওয়া খণ্ড-৪) সাধারণতঃ এই মুস্তাহাবগুলোর উপর বর্তমানে আমল করা হয় খুবই কম । সুতরাং এইগুলোকে জিন্দা করা আবশ্যক । [7] ঈদুল ফিতরের খুতবায় ছদকায়ে ফিতরের মাসাইল এবং ঈদুল আযহার খুতবায় কুরবানীর আহকাম, জবেহ করার নিয়মপদ্ধতি এবং তাকবীরে তাশরীকের মাসাইল বয়ান করা উচিত । (বেহেশতী গাওহার পৃঃ ৮৬) ”] ঈদের খুতবার আগে খতীবের মিম্বরে না বসা সুন্নাত। কিন্তু জুমুআ'র খুতবায় তার বিপরীত । অর্থাৎ বসা সুন্নাত। (আলমগীরি খণ্-১ পৃঃ ১২১) ৫১
— পৃষ্ঠা ৫২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।