আরবী ছাড়া ভিন্ন ভাষায় জুমুআর খুতবা ৪ একটি যৌক্তিক পর্যালোচনা (এমদাদুল ফাতাওয়া খণ্3-১ পৃঃ ৪০৯ / শামী খণ্১-১ পৃঃ ৫৯৯ / বাহরুর রায়েক খণ্--২ পৃঃ ১৪৮) জুমুআর খুতবা পাঠের পর খতীবের যদি স্মরণে আসে যে, তার ফজরের নামায আদায় করা হয়নি, তবে খুতবা শুদ্ধ হবে । কিন্তু তিনি ছাহেবে তরতীব (পাশাপাশি পাঁচ ওয়াক্ত নামাযের ক্রমধারা বিদ্মিত)- হলে নামাজের ইমামতী করবেন না। কিন্তু ঈদের খুতবা দানের পর কথাটি স্মরণ হলে উপরোক্ত বিধান প্রযোজ্য নয়। অর্থাৎ তিনি এ অবস্থায় ঈদের ইমামাতি করতে পারেন । (ইমদীদুল ফাতাওয়া খণ্ড-১ পৃঃ ৪২৬ / বাহরুর রায়েক খণ্ড-২ পৃঃ ১৪৭) মুসল্লীদের নামাযে থাকাবস্থায় যদি খুতবা শুরু হয়ে যায়, এতে নামায যদি সুন্নাত-মুয়াক্কাদা হয়, তাহলে নামায যথারীতি শেষ করতে হবে। কিন্তু নামায যদি নফল হয় তাহলে চার রাকাতের পরিবর্তে দু'রাকাত আদায় করেই খুতবা শুনতে হবে। (আলমগীরি খণ্ু-১ পৃঃ ১১৯ / বেহেশতী গাওহার পৃঃ ৮২) ইমাম খুতবার জন্যে দাড়ালে মুসল্লীদের নামায পড়া ও কথা বলা মাকরূহ তাহরীমি । তবে ছাহেবে তরতীবের জন্যে এ সময় কাযা নামায আদায় করা জায়েয, বরং এদিনের কাযা নামায আগে আদায় করা ওয়াজিব । (বেহেশতী গাওহার পৃঃ ৮১) খুতবা প্রদান কালে ডান ও বাম দিকে খতীবের মুখ ফিরানো বিদআত । এতে মুসল্লীগণের সামনে রাখার শরীয়ত বিধানে বিঘ্ন ঘটে । (শামী খণ্ড- ১ পৃঃ ৭৫৯) দু'খুতবার মাঝখানে তিন বার “সুবহানাল্লাহ' পাঠ করা যায় এই পরিমাণ সময় বসা মুস্তাহাব । (বেহেশতী গাওহার পৃঃ ৮১) ৫০
— পৃষ্ঠা ৫১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।