আরবী ছাড়া ভিন্ন ভাষায় জুমুআ’র খুতবা: একটি যৌক্তিক পর্যালোচনা ইন্টারনেট সংস্করণ
/ ৯৯
📝 লেখা 📖 পিডিএফ

আরবী ছাড়া ভিন্ন ভাষায় জুমুআর খুতবা ৪ একটি যৌক্তিক পর্যালোচনা সাথে শুরু করা । ২. আল্লাহর প্রশংসা করা । ৩. কলিমায়ে শাহাদাত পাঠ করা। ৪. দুরদদ শরীফ পাঠ করা। ৫. সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ ইত্যাদি বাক্য পাঠ করা । ৬. কুরআন শরীফের কোনো আয়াত পাঠ করা । ৭. উভয় খুতবার মধ্যখানে তিন তসবীহ পরিমাণ সময় বসা । ৮. সকল মুসলমানদের জন্য দুআ করা । ৯. দ্বিতীয় খুতবায় পুনরায় হামদ্‌ ও সানা এবং দরুদ পাঠ করা। ১০. উভয় খুতবাকে সংক্ষেপ করা । অর্থাৎ তিলাওয়াতে মুফাস্সালের কোনো সুরার সমান পাঠ করা, এর চেয়ে দীর্ঘ করা মাকরূুহ। (আলমগীরি/ জাওয়াহিরুল ফিকাহ) মুসল্লীদের জন্যে খুতবা শুনা ওয়াজিব । তাই খুতবা চলা কালে আলাপ- 1 আলোচনা, পাখা চালিয়ে মনযোগ বিনষ্ট করা, আতর ব্যবহার, ঘড়িতে চাবি দেওয়া, খাওয়া-দাওয়া, তাসবীহ পাঠ, সালামের জবার দান এবং নামায আদায় ইত্যাদি কাজ যা খুতবা শুনতে ব্যাঘাত সৃষ্টি করে তা সবই নিষিদ্ধ। খুতবায় হুজুরপাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মুবারক পাঠ করলে, খতীব দুরদদ শরীফ পাঠ করবেন । তবে শ্রোতাগণ মনে মনে দুরুদ পাঠ করবে । ঈদের খুতবায় ইমাম যখন তাকবীর পড়বেন, শ্রোতাগণও তখন মনে মনে তাকবীর পড়বে । তবে অবশ্যই উচ্চস্বরে নয়। (শামী/ আলমগীরি/ ফাতাওয়া দারুল উলৃম দেওবন্দ) অধিকতর বিশুদ্ধ ও নির্ভরযোগ্য বর্ণনা মতে জুমুআর দ্বিতীয় আযানের জবাব দীন করা মাকরাহ । তবে মনে মনে জবাব দেওয়া যায়। অনুরূপ, দ্বিতীয় আযান শুনে উসীলার দোয়া পাঠ করা এবং হাত তুলে দোয়া করাও নিষিদ্ধ । হাদীস শরীফে বর্ণিত আছে- “ইমাম যখন খুতবার জন্য বের হয়ে আসেন, তখন কোনো নামায নেই, কোনো কথাও নেই।' (শামী ১ম খণ্ড / ফাতাওয়া দারুল উলুম দেওবন্দ/ আহসানুল ফাতাওয়া) খুতবা চলাকালে যেমন নামায, দুরুদ পাঠ ও তাসবীহ-তাহলীল হাদীস ৪৪

— পৃষ্ঠা ৪৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।