আরবী ছাড়া ভিন্ন ভাষায় জুমুআর খুতবা ৪ একটি যৌক্তিক পর্যালোচনা কিরাম, তাবিয়ী, মুজতাহিদ ইমামগণ থেকে আরবী ছাড়া অন্য ভাষায় খুতবা দানের প্রমাণ পাওয়া যায় না। যদিও তৎকালে জুমুআ”র নামাযে বহুল পরিমাণে অনারবী লোকের সমাবেশ হতো। আরব ভূখণ্ডের বাইরের দেশগুলো বিজিত হওয়ার পর সর্বত্র জুমুআর জামাআতের আয়োজন হয়েছিলো । কিন্তু কোথাও আরবী ব্যতীত অন্য কোনো ভাষায় খুতবা দান কিংবা আরবী খুতবার অনুবাদ পাঠ করার নজীর দেখা যায় না। মোট কথা, আরবী খুতবা পাঠ করা সুন্নাত অন্য ভাষায় খুতবা দান বা আরবী খুতবার অনুবাদ পাঠ করা মাকরূহ ।” (মজমুয়ায়ে খুতবাতে মাছুরাপৃষ্ঠা-৪৮) জুমুআ"*র খুতবার মাসাইল জুমুআ'র খুতবা (জুমুআ'র) নামাযের শর্ত। সুতরাং খুতবা ছাড়া জুমুআ"র নামায পূর্ণ হয় না। (বাহরুর রায়েক খণ্ড-২) খুতবার মধ্যে ফরয দু"টি । এক- জুমুআ*র ওয়াক্ত । অর্থাৎ সূর্য পশ্চিমে ঢলার আগে খুতবা শুদ্ধ হবে না। দুই- যিকরুল্লাহ। ইমাম আযম আবু হানীফা রাহমাতুল্লাহি আলাইহি'র মতে তা যে কোনো শব্দে হোক, সংক্ষিপ্ত বা দীর্ঘ উভয় হতে পারে। তবে ইমাম আবু ইউসূফ রাহমাতুল্লাহি আলাইহি ও ইমাম মুহাম্মাদ রাহমাতুল্লাহি আলাইহি*র মতে খুতবা দীর্ঘ আবশ্যক, যাকে খুতবা বলা যেতে পারে । খুতবায় উপরোক্ত দু'টো কাজ ছাড়া বাকী সবগুলোই সুন্নাত এবং মুস্তাহাব । (হিদায়া খণ্ড- ১/ বাহরুর রায়েক খণ্ু-২) 7] জুমুআ ও ঈদের খুতবা আরবী ভাষায় হওয়া সুন্নাতে মুয়াক্কাদা। ভিন্ন
— পৃষ্ঠা ৪৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।