রী ১০, আরবী ছাড়া ভিন্ন ভাষায় জুমুআর খুতবা ৪ একটি যৌক্তিক পর্যালোচনা দারুল উলুম দেওবন্দের মুফতী হযরত মাওলানা আজিজুর রাহমান উসমানী রাহমাতুল্লাহি আলাইহি লিখেছেন, “আমাদের পূর্বসূরী ইমাম ও আলিমগণ থেকে আরবী ছাড়া অন্য ভাষায় খুতবা পাঠ করার প্রমাণ নেই। এ কারণে দায়িতৃশীল উলামায়ে কিরাম অন্য ভাষায় খুতবা পাঠ করাকে মাকরূহ ও বিদআত বলেছেন।” (ফাতাওয়া দারুল উলুম খণ্ড- ৫, পৃষ্ঠা- ২৫) শাইখুল ইসলাম আল্লামা শাব্বির আহমদ উসমানী রাহমাতুল্লাহি আলাইহিও আরবী ভাষা ছাড়া অন্য কোনো ভাষায় খুতবা দানকে সুন্নাত বিরোধী মাকরহ সাব্যস্ত করেছেন। (তাহকীকুল খুতবা, পৃষ্ঠা ৮২) হযরত মাওলানা ইছহাক বর্ঘমানী লিখেছেন, “খুতবা বাদশাহর পরওয়ানা স্বরূপ । তাহা বাদশাহর ভাষায় অবতরণ হয়। বাদশাহর দরবারে তাঁহার ভাষা ব্যতীত তাহার শক্রর ভাষা ব্যবহার করা মূর্খ ও নির্লজ্জের কাজ । খুতবা নামাজের অর্ধাঙ্গ । সুতরাং ইহা অনারবী ভাষায় পাঠ করা অবৈধ কর্ম । বাদশাহ এ স্থলে আল্লাহ্কেই বুঝানো হয়েছে ।” (বাংলা ভাষায় খুতবা পড়িব না কেন? পৃষ্ঠা ৩৬) . হযরত মাওলানা মুফতী শাফী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, “হযরত রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়মিত আমল দ্বারা খুতবা পাঠও, অন্য ভাষায় নয়। যেহেতু ভিন্ন ভাষায় খুতবা পাঠ করার উদাহরণ হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোটা জীবনে এক বারের জন্যেও রেখে যাননি ৷ এমনকি সাহাবায়ে কেরামের মধ্যেও এই ইতিহাস পাওয়া যায় না, যদিও সাহাবীদের অনেকেই ভিন্নরভাষী ছিলেন ।” (জাওয়াহিরুল ফিকাহ্ খণ্ড-১) হযরত মাওলানা মুফতী ফয়জুল্লাহ রাহমাতুল্লাহি আলাইহি লিখেছেন,
— পৃষ্ঠা ৪২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।