আরবী ছাড়া ভিন্ন ভাষায় জুমুআর খুতবা ৪ একটি যৌক্তিক পর্যালোচনা প্রয়োজনও ছিলো বেশি। তবুও যখন আরবী ভাষায় খুতবা প্রদানের ধারাবাহিকতা স্পষ্ট এবং খুতবার ভাষা আরবী হওয়াই মুখ্য হলো, তখন তা সুন্নাতে মুআক্কাদা সাব্যস্ত হলো। সুতরাং ফিকাহশান্ত্রের ব্যাখ্যায় সুন্নাতে মুআক্কাদা ত্যাগ করা ফাছিকীর কারণ অর্থাৎ মাকরূহ তাহরিমী।” (ইমদাদুল ফাতাওয়া খণ্ড ১ পৃষ্ঠা ৪৪২-৪৪৮) হযরত থানবী রাহমাতুল্লাহি আলাইহি অন্যস্থানে লিখেছেন, “কতিপয় ইমামগণের মতে যে আমলে ধারাবাহিকতা কোনোক্রমেই ক্ষুন্ন হতে দেখা যায় না, তা ওয়াজিব হওয়ার জন্য দলীল বহন করে । যেমন একই দলীলের ভিত্তিতে হিদায়া গ্রন্থে ঈদের নামাযকে ওয়াজিব সাব্যস্ত করা হয়েছে। অতএব জুমুআ'র নামাযের আগে আরবী ভাষায় খুতবাদান ওয়াজিব হওয়ার জন্যেও যথেষ্ট । (ইমদাদুল ফাতাওয়া খণ্ড ১ পৃষ্ঠা ৪৪২-৪৪৮) . আল্লামা আবদুল হাই লাখনৌভী রাহমাতুল্লাহি আলাইহি লিখেছেন, “আরবী ভাষায় জুমুআর খুতবা পাঠ করা সুন্নাতে মুআক্কাদা। অতএব উসুলে ফিকাহ্ অনুযায়ী সুন্নাতে মুয়াক্কাদার পরিপন্থী কাজ বিদআত কিংবা মাকরূহ তাহরিমী ৷ মোজমুয়ায়ে ফাতাওয়া ১ম খণ্ড পৃষ্ঠা ৩৬১- ৩৬২) . মুফতিয়ে আজম হযরত মাওলানা মুফতী কিফায়াতুল্লাহ রাহমাতুল্লাহি আলাইহি লিখেছেন, “জুমুআ ও ঈদের খুতবা সম্পর্কে ধারাবাহিক সুন্নাত হলো আরবী ভাষায় হওয়া। ইসলামের প্রথম যুগে দ্বীনে ইসলামের শিক্ষাদান ও দাওয়াতের একান্ত প্রয়োজন থাকা সত্তেও খুতবার ক্ষেত্রে আরবী ভাষাকে ত্যাগ করা হয়নি ।' তিনি অন্যত্র বলেন, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি'র মতে খুতবার ভাষা আরবী হওয়া শর্ত। অন্য ভাষায় খুতবা পাঠ শুদ্ধ নয়। খুতবা শুদ্ধ না হলে জুমুআর নামাযও শুদ্ধ হবে না।” (কিফায়াতুল মুফতী খণ্ড-৩ পৃষ্ঠা ২২২-২২৩) ৪8০
— পৃষ্ঠা ৪১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।