আরবী ছাড়া ভিন্ন ভাষায় জুমুআর খুতবা ৪ একটি যৌক্তিক পর্যালোচনা দাওয়াত দিয়েছেন। অথচ জুমুআর খুতবায় তারা কখনো আরবী ছাড়া অন্য ভাষা ব্যবহার করেননি ।” (সূত্রঃ "17০ [.810501950০ 01019 [71109 1[170081). ইন্টারনেটে প্রকাশিত শাইখুল ইসলাম আল্লামা তাকী উসমানী লিখিত প্রবন্ধ থেকে সংগৃহীত । বিস্তারিত- ড/৬৬৬/.1010110169,01051019101.00110) , উপমহাদেশের যুগ শ্রেষ্ঠ আলিমে দ্বীন, ইমাম শাহ ওয়ালীউল্লাহ মুহাদ্দিস দেহলবী রাহমাতুল্লাহি আলাইহি তার “মুছাফ্ফা শরহে মুয়াত্তা গ্রন্থে লিখেছেন, “এ কারণেও আরবী ভাষায় খুতবা হওয়া দরকার যে, পূর্ব ও পশ্চিমের সমগ্র মুসলিম উন্মায় সদা এ নিয়মেই তা প্রচলিত ছিলো । অথচ অনেক দেশে শ্রোতামগ্ডলী ছিলো আজমী |” (মুছাফফা খণ্-১ পৃষ্ঠা ১৫৪) উল্লেখ্য যে, দ্বীন প্রচারের লক্ষ্যে ভারত উপমহাদেশে সর্ব প্রথম পবিত্র কুরআনের ফার্সী অনুবাদ করেছিলেন শাহ ওয়ালীউল্লাহ মুহাদ্দিস দেহলবী রাহমাতুল্লাহি আলাইহি । জুমুআ'র খুতবায় অন্য ভাষা ব্যবহার করার সমর্থন থাকলে নিশ্চয়ই তিনি ফার্সী কিংবা উর্দু ভাষায় অনুবাদ করতেন কিংবা অনুমতি দিতেন। , হযরত মাওলানা রশীদ আহমদ গাঙ্গুহী রাহমাতুল্লাহি আলাইহি লিখেছেন, “জুমুআ'র খুতবায় আরবী ছাড়া অন্য ভাষা ব্যবহার করা মাকরূহ ।” (ফাতাওয়া রশীদিয়া পৃষ্ঠা ৪৩০) . হাকীমুল উম্মত হযরত মাওলানা আশরাফ আলী থানবী রাহমাতুল্লাহি আলাইহি এক প্রশ্নের উত্তরে লিখেছেন, “হুজুরপাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরবী ভাষায় খুতবা দানের ধারাবাহিকতা স্পষ্ট এবং খুতবার ভাষা আরবী হওয়াই যে মুখ্য, তা আজমী দেশসমূহে সাহাবায়ে কেরামের ভিন্ন ভাষায় খুতবা না পড়া থেকে প্রমাণিত । অথচ বেশ কিছু সাহাবী ফার্সী ভাষায় অভিজ্ঞ ছিলেন এবং সে যুগে দ্বীনি তালিমের ৩৯
— পৃষ্ঠা ৪০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।