আরবী ছাড়া ভিন্ন ভাষায় জুমুআ’র খুতবা: একটি যৌক্তিক পর্যালোচনা ইন্টারনেট সংস্করণ
/ ৯৯
📝 লেখা 📖 পিডিএফ

আরবী ছাড়া ভিন্ন ভাষায় জুমুআর খুতবা ৪ একটি যৌক্তিক পর্যালোচনা দেওয়া মাকরূহ । তবে কেউ যদি এই নিয়মের ব্যতিক্রম করে অন্য কোনো ভাষায় খুতবা দান করে, তাহলে জুমুআ'র নামায আদায় হয়ে যাবে । এতে সুস্পষ্ট যে, শুধুমাত্র একবার যদি কেউ এরকম করে তাহলে তার খুতবা ও নামায আদায় হবে। কিন্তু নিয়মিত আমল করা জায়েয নয়। কোনো কোনো লেখক বলেছেন যে, ইমাম আযম আবু হানীফা রাহমাতুল্লাহি আলাইহি জুমুআ”র খুতবায় ভাষা ব্যবহার সম্পর্কিত সিদ্ধান্তে ইমাম আবু ইউসূফ ও ইমাম মুহাম্মাদ রাহমাতুল্লাহি আলাইহির ভিন্ন মন্তব্যের কারণে পরবর্তীতে তিনি তার সিদ্ধান্ত থেকে সরে এসেছেন । আসলে বিষয়টি মূলত এরকম নয় | এখানে বিষয় হচ্ছে দু'টো। প্রথমতঃ নামাযে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত আরবী ছাড়া অন্য ভাষায় করা যাবে কি-না? দ্বিতীয়তঃ জুমুআ*র খুতবায় আরবী ভাষার ব্যবহার? ইমাম আযম আবু হানীফা রাহমাতুল্লাহি আলাইহি প্রথমে মনে করেছিলেন যে, বিশেষ কারণে নামাযে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত আরবী ছাড়া অন্য ভাষায় করা যেতে পারে। কিন্তু উলামায়ে কেরামের আবিষ্কৃত তথ্যপ্রমাণের ভিত্তিতে তিনি পরবর্তীতে তার এই সিদ্ধান্ত থেকে ফিরে আসেন। এমনকি সকলের মতো তিনিও নামাযে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত আরবী ছাড়া অন্য ভাষায় নিষিদ্ধ (বা হারাম) ঘোষণা করেন। দ্বিতীয় বিষয়টি হচ্ছে খুতবায় আরবী ভাষার ব্যবহার । এ বিষয়ে তার সিদ্ধান্ত বরাবরই এক। অর্থাৎ ইমাম আযম আবু হানীফা রাহমাতুল্লাহি আলাইহি"র মতে জুমুআ'র খুতবায় আরবী ছাড়া অন্য ভাষা ব্যবহার করা মাকরহ। অবশ্য ইমাম আবু ইউসূফ ও ইমাম মুহাম্মাদ রাহমাতুল্লাহি আলাইহির মতে আরবী ছাড়া অন্য ভাষায় জুমুআ”র খুতবা “মাকরূহ তাহরিমী”। অর্থাৎ আরবী ছাড়া অন্য ভাষায় খুতবা প্রদান করলে জুমুআ আদায় হবে না। তাদের ছছোহেবাইন) সাথে ইমাম আযম আবু হানীফা রাহমাতুল্লাহি আলাইহি'র এটাই মতপার্থক্য ।” (োদ্দুল মুহতার, সূত্রঃ 117০ ৩৭

— পৃষ্ঠা ৩৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।