১০, আরবী ছাড়া ভিন্ন ভাষায় জুমুআর খুতবা ৪ একটি যৌক্তিক পর্যালোচনা রাদিয়াল্লাহু আনহু বলেন, খুতবার কারণে জুমুআর নামাযকে চার রাকাআতের স্থলে দু'রাকাত করা হলো ।” ফলে “ফিকাহ শান্ত্রবিদগণের অনেকে জুমুআর খুতবাকে দু'রাকাত নামাযের স্থলাভিষিক্ত মনে করেন' (বাহরুর রায়েক ২য় খণ্ড। সুত্রঃ খুতবার ভাষা আহকাম ও মাসায়েল পৃষ্ঠা ১৭)। উল্লিখিত মন্তব্য থেকে এটাই প্রতীয়মান হয় যে, জুমুআ*র খুতবায় আরবী ভাষা ব্যবহার অপরিহার্য, যেমনটি নামাযে । কারণ- সায়্যিদিনা হযরত উমার রাদিয়াল্লাহু আনহু"র সিদ্ধান্ত অনুযায়ী খুতবাকে যেহেতু দু'রাকাত নামায সদৃশ গণ্য করা হয়েছে, তাহলে এটা ইবাদত। আর ইবাদত আরবী ভাষা ছাড়া হয় না। জুমুআর নামাযের জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র অভ্যাস ছিলো যে, যখন মসজিদে সমস্ত লোক একত্রিত হতেন ঠিক তখনই তিনি তাশরীফ নিতেন এবং উপস্থিত লোকদের সালাম দিতেন । অতঃপর হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু খুতবার আযান দিতেন। আযান শেষ হওয়ার সাথে সাথে নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়িয়ে খুতবা আরন্ত করতেন । মসজিদের মিম্বর তৈরী না হওয়া পর্যন্ত তিনি ধনুক বা লাঠির উপর ভর দিয়ে খুতবা দিতেন । কখনও কখনও মিহরাবের নিকটতম কাঠের খাম্বার সাথে হেলান দিয়ে তিনি খুতবা দিতেন । নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই খুতবা দিতেন এবং দুই খুতবার মাঝে কিছু সময় বসতেন । এঁ সময় তিনি কোনো কথা বা কাজ করতেন না এবং কোনো দোয়াও পাঠ করতেন না। দ্বিতীয় খুতবা শেষ হলে হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু ইকামত বলতেন এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসান্নাম নামায শুরু করতেন, (রাসূলুল্লাহ (সাঃ)-এর নামায ও মাসাআলা-মাসায়েল শিক্ষা, পৃষ্ঠা ১৩৯-১৪০) ৩০
— পৃষ্ঠা ৩১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।