আরবী ছাড়া ভিন্ন ভাষায় জুমুআ’র খুতবা: একটি যৌক্তিক পর্যালোচনা ইন্টারনেট সংস্করণ
/ ৯৯
📝 লেখা 📖 পিডিএফ

টে, আরবী ছাড়া ভিন্ন ভাষায় জুমুআর খুতবা ৪ একটি যৌক্তিক পর্যালোচনা করলে (নামায ও খুতবা) কোনোটাই শুদ্ধ হবে না। (বাহরুর রায়েক ২য় খণ্ড) খুতবার ওয়াজিব আদায়ের জন্যে কেবল পাঠ করাই যথেষ্ট, শুনা বা বুঝা আবশ্যক নয়। সুতরাং কতিপয় বধির বা ঘুমন্ত লোকের পাশে খুতবা পাঠ করে নামায পড়া হলে তা শুদ্ধ হবে (ফতহুল কাদীর, ১ম খণ্ড, পৃষ্ঠা-৪১৩)। অতএব জুমুআ"র খুতবার উদ্দেশ্য যদি ওয়াজ বা ভাষণ হতো, তবে উক্ত পরিস্থিতিতে জুমুআ”র নামায ও খুতবা শুদ্ধ হওয়ার কথা ছিলো না । (খুতবার ভাষা আহকাম ও মাসায়েল পৃষ্ঠা ১৬) , খুতবা পাঠের পর খাতীব যদি অন্য কোনো কাজে ব্যস্ত হয়ে পড়েন এবং খুতবা ও নামাযের মধ্যে উল্লেখযোগ্য ব্যবধান সৃষ্টি হয়, তবে খুতবা পুনরায় পাঠ করা আবশ্যক- যদিও একই শ্রোতা হয় (বাহরুর রায়েক, খণ্১-২, পৃষ্ঠা- ১৭৪)। সুতরাং খৃতবাকে প্রার্থনা বা ইবাদত হিসেবেই গণ্য করা হয়েছে। তাই খুতবা আরবী ভাষায় হওয়াই বাঞ্নীয় । খুতবা শোনা ও চুপ থাকা ওয়াজিব । খুতবা চলাকালে মুখে দরূদ বা তাসবীহ পাঠ এবং সালামের জবাব দেওয়া জায়েয নয়। খুতবার বিষয়বস্তু আগে থেকে মুসল্লীগণের জানা থাকলেও খুতবা পাঠকালে তা নিরবতার সাথে শোনা ওয়াজিব, (আহসানুল ফাতাওয়া)। সুতরাং প্রশ্ন জাগে, খুতবা সাধারণ ওয়াজ বা ভাষণ হলে তাসবীহ তাহলীল থেকে নিষেধ করা হয় কেনো? অথচ ওয়াজ নসীহত চলাকালে হুজুরেপাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনলে দরূদ পাঠ করা শ্রোতার জন্যে আবশ্যক বা ওয়াজিব হয়ে যায়। (খুতবার ভাষা আহকাম ও মাসায়েল পৃষ্ঠা ১৬-১৭) ইমাম জাসসাস রাহমাতুল্লাহি আলাইহি আহকামুল কুরআন গ্রন্থের ৩য় খণ্ডের ৫৪৮ পৃষ্ঠায় বর্ণনা করেছেন, “সায়্যিদিনা হযরত উমার ২৯

— পৃষ্ঠা ৩০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।