আরবী ছাড়া ভিন্ন ভাষায় জুমুআর খুতবা ৪ একটি যৌক্তিক পর্যালোচনা পেশ করা উচিত নয়। কেননা, খুতবা হলো এক সুবিন্যস্ত যিকর ।' (আল মাবছুত খণ্ড-২ পৃষ্ঠা-২৭) আলাইহি ওয়াসাল্লামের হাদীস এবং ইমাম ছরখছী*র উক্তি থেকে স্পষ্ট প্রতীয়মান হয় যে, খুতবা অর্থ আল্লাহর যিক্র। এটা সাধারণ ওয়াজ- নসীহত নয়। তবে আনুসাঙ্গিক হিসেবে ওয়াজ নসীহত খুতবার অন্তর্ভৃক্ত। (আহসানুল ফাতাওয়া, খণ্-- ৪, পৃষ্ঠা- ১৫১) , ইমাম আযম আবু হানীফা রাহমাতুল্লাহি আলাইহির মতে খুতবায় কেবল একবার আলহামদু লিল্লাহ বা একবার ছুবহানাল্লাহ্ পাঠ করলেও যথেষ্ট হয়। অর্থাৎ এতে খুতবার ফরজ আদায় হয়ে যায়। (আল মাবছুত, খণ্ড ২, পৃষ্ঠা- ৩০) একথা থেকে বুঝা যায় যে খৃতবা অর্থ ওয়াজ-নসীহত নয়, বরং আল্লাহর যিক্র। কেননা সাধারণ ওয়াজ নসীহত শ্রবণ করে আলহামদুলিল্লাহ্ বা ছুবহানাল্লাহ্ বলার পূর্ণতা লাভ হয় না। . হানাফী মাযহাবের প্রখ্যাত ফিকাহ গ্রন্থ “আল হিদায়া” এর ব্যাখ্যাকার ইমাম আল্লামা ইবনুল হুমাম এর মতামত বাহরুর রায়েক গ্রন্থে খে ২, ৃষ্ঠা- ১৪৪) উল্লেখ করা হয়েছে যে, “জুমুআর খুতবা হলো জুমুআর নামাযের অন্যতম শর্ত।' সুতরাং খুতবার অপর নাম ওয়াজ-নসীহত হলে একে জুমুআর নামাযের পূর্বশর্ত করার কোনো হেতু থাকতে পারে না। . জুমুআর খুতবার জন্যে যোহরের ওয়াক্ত হওয়াও অন্যতম শর্ত। ওয়াক্ত আসার আগে খুতবা শুদ্ধ হয় না। সুতরাং এখানেও একই প্রশ্ন । খুতবার উদ্দেশ্য ওয়াজ নসীহত হলে, একে সময় বিশেষের সাথে সম্পৃক্ত করার কারণ কি? ফিকাহ শাস্ত্রবদগণ বলেছেন, “সূর্য পশ্চিমের দিকে ঢলে ২৮
— পৃষ্ঠা ২৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।