আরবী ছাড়া ভিন্ন ভাষায় জুমুআর খুতবা ৪ একটি যৌক্তিক পর্যালোচনা খুতবায় আরবী ভাষা ব্যবহারের ফিকহী প্রমাণ . পবিত্র কুরআনে আল্লাহ তাআলা বলেন, “মুমিনগণ! জুমুআর দিনে যখন নামাযের আযান দেয়া হয়, তখন তোমরা আল্লাহ্র স্মরণের (যিকর) পানে দ্রুত অগ্রসর হও এবং বেচাকেনা বন্ধ কর। এটা তোমাদের জন্যে উত্তম, যদি তোমরা বুঝো । (সুরা জুমুআহ্ আয়াত- ৯) একাধিক উক্তি রয়েছে। তবে অধিকতর নির্ভরযোগ্য উক্তি যেমন- তাফসীরে মাযহারী, তাফসীরে কুরতুবী, তাফসীরে আহকামুল কুরআন ও তাফসীরে জাসসাস ইত্যাদিতে যিকরুল্নাহ অর্থ জুমুআর নামায ও খুতবা দুটোই নির্দেশিত হয়েছে । (খুতবার ভাষা আহকাম ও মাসায়েল পৃষ্ঠা- ১৪-১৫) এমনকি তাফসীর ইবনে কাছির গ্রন্থেও এদিকেই ইঙ্গিত করা হয়েছে। যেমন “হযরত মুজাহিদ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, বান্দা তখনই আল্লাহর অধিক যিকিরকারী হতে পারে যখন সে দাঁড়িয়ে, বসে, শুয়ে সর্বাবস্থায়ই আল্লাহর যিকর করে ।” (তাফসীর ইবনে কাছির, সুরা জুমুআ” পৃষ্ঠা- ৫০০) যেহেতু হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন দাড়িয়ে খুতবা দিচ্ছিলেন, যখন সুরা জুমুআর এ আয়াতগুলো অবতীর্ণ হয়। এছাড়া খুতবা ছাড়া জুমুআ নেই । খুতবার কারণেই জুমুআ ফরয হয়েছে। অর্থাৎ জুমুআ*র নামায শুদ্ধ হওয়ার জন্য খুতবা শর্ত। আর খুতবা শুদ্ধ হওয়ার জন্য নির্ধারিত সময় ও কুরআন শরীফ থেকে তিলাওয়াত অপরিহার্য বা ফরয । হাকীমুল উন্মাত হযরত মাওলানা আশরাফ আলী থানবী রাহমাতুল্লাহি আলাইহি তার বহুল প্রচারিত বেহেশতী জেওর গ্রন্থে লিখেছেন, “খুতবার মধ্যে ১২টি কাজ সুন্নত। ২৫
— পৃষ্ঠা ২৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।