আরবী ছাড়া ভিন্ন ভাষায় জুমুআ’র খুতবা: একটি যৌক্তিক পর্যালোচনা ইন্টারনেট সংস্করণ
/ ৯৯
📝 লেখা 📖 পিডিএফ

আরবী ছাড়া ভিন্ন ভাষায় জুমুআর খুতবা ৪ একটি যৌক্তিক পর্যালোচনা পতিত হতো ।' যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট রয়ে গিয়েছিলেন তাদের মধ্যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এবং হযরত উমার রাদিয়াল্লাহু আনহুও ছিলেন ।” (তাফসীর ইবনে কাছির, সূরা জুমুআ ৫০০-৫০১) অন্যান্য তাফসীর গ্রন্থে এই ঘটনাটিকে এভাবেও বর্ণিত হয়েছে যে, সে সময় মদীনায় ছিলো খাদ্যাভাব। একপ্রকার দুর্ভিক্ষ । অন্যদিকে- জুমুআর খুতবা তখন দেওয়া হতো নামাযের পর । নও-মুসলিম সাহাবায়ে কিরাম মনে করেছিলেন যে, নামায যেহেতু শেষ হয়ে গেছে। সুতরাং উঠে যাওয়াটা সমীচিন। কিন্তু আল্লাহ্‌ রাববুল আলামিনের কাছে এটা সহ্য হয় নাই। উল্লিখিত আয়াতের ব্যাখ্যা থেকে এটাও স্পষ্ট যে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খুতবা দেয়ার জন্যে দাড়িয়ে ছিলেন এবং খুতবা দিচ্ছিলেন, তখন সাহাবীগণের উঠে যাওয়াটা আল্লাহর কাছে মোটেই পছন্দনীয় হয়নি । সুতরাং জুমুআ'র দিনের এই খুতবা গতানুগতিক কোনো সাধারণ ভাষণের মতো হতেই পারে না। যেহেতু এই খুতবা বা ভাষণে মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রত্যক্ষ নির্দেশ রয়েছে, ফলে তা ইবাদত হিসেবেই স্বীকৃত । উল্লিখিত আয়াতের শব্দাবলি এদিকেই ইঙ্গিত করে। যে কারণে সাহাবায়ে কেরামের যুগ থেকে তাবিঈ, তবে-তাবেঈ কিংবা তৎপরবর্তী যুগেও খুতবায় আরবী ছাড়া অন্য ভাষা ব্যবহার করা হয়নি। এছাড়াও আল্লাহ্‌র ভাষা আরবী, আল্লাহ্‌র নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষা আরবী, ফেরেশতাগণের ভাষা আরবী, পবিত্র কুরআনের ধর্মীয় ভাষাও আরবী এবং কবর ও হাশরের ভাষাও হবে আরবী । সুতরাং জুমুআ”র খুতবা আরবী হওয়াই স্বাভাবিক । ২৪

— পৃষ্ঠা ২৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।