আরবী ছাড়া ভিন্ন ভাষায় জুমুআ’র খুতবা: একটি যৌক্তিক পর্যালোচনা ইন্টারনেট সংস্করণ
/ ৯৯
📝 লেখা 📖 পিডিএফ

আরবী ছাড়া ভিন্ন ভাষায় জুমুআর খুতবা ৪ একটি যৌক্তিক পর্যালোচনা বর্ণিত এমন কিছু শব্দের সাথে সাথে খলীফা” শব্দটিরও বিকৃত অর্থ প্রচার করেছেন। অর্থাৎ বাংলা অভিধানে “খলীফা” শব্দের একটি অর্থ করা হয়েছে 'দর্জি' (যে জামা-কাপড় তৈরী করে)। অথচ “খলীফা” শব্দের পরিবর্তে “দর্জি' উচ্চারণ করলে কিন্তু আল্লাহর পক্ষ থেকে পৃথক কোনো সওয়াব বা পুরঙ্কার পাওয়া যাবে না। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা বলেন, “তারা যখন কোন ব্যবসায়ের সুযোগ অথবা ত্রীড়াকৌতুক দেখে তখন আপনাকে দীড়ানো অবস্থায় রেখে তারা সেদিকে ছুটে যায়। বলুন! আল্লাহ্‌র কাছে যা আছে, তা ক্রীড়াকৌতুক ও ব্যবসা অপেক্ষা উৎকৃষ্ট । আল্লাহ্‌ সর্বোত্তম রিষিকদাতা ।” সূরা জুমুআহ্‌- ১১ উক্ত আয়াতের তাফসীরে বলা হয়েছে, “জুমুআ'র দিন মদীনায় ব্যবসার মাল আসার কারণে যেসব সাহাবী খুতবাহ ছেড়ে দিয়ে উঠে গিয়েছিলেন । তাদেরকে এখানে আল্লাহ তা'আলা ধমক দিচ্ছেন যে, “এই সব লোক যখন কোনো ব্যবসা ও খেল-তামাশী দেখে তখন ওদিকে ছুটে যায় এবং নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দণ্ডায়মান অবস্থায় ছেড়ে দেয়।' হযরত মুকাতিল ইবনে হিব্বান রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ওটা ছিলো দাহইয়া ইবনে খালফিয়াহ রাদিয়াল্লাহু আনহুর ব্যবসার মাল । তিনি জুমুআর দিন ব্যবসার মালসহ মদীনায় আগমন করেন এবং খবর প্রচারের উদ্দেশ্যে ঢোল বাজাতে শুরু করেন । তিনি তখন পর্যন্ত মুসলমান হননি । ঢোলের শব্দ শুনে মাত্র কয়েকজন ছাড়া সবাই মসজিদ হতে বেরিয়ে পড়েন। মুসনাদে আহমাদে রয়েছে যে, মাত্র বারো জন লোক বসে থাকেন এবং বাকী সবাই এ বাণিজ্যিক কাফেলার দিকে ছুটে যান। এ সময় এই আয়াত অবতীর্ণ হয়। হতে যে হাদীসটি বর্ণিত আছে- তাতে এও রয়েছে যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “যদি তোমরা সবাই চলে যেতে এবং তোমাদের একজনও (খুতবার মজলিসে) বাকী না থাকতো তবে যার হাতে আমার প্রাণ রয়েছে তার শপথ! এই উপত্যকা আগুন হয়ে তোমাদের উপর ২৩

— পৃষ্ঠা ২৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।