আরবী ছাড়া ভিন্ন ভাষায় জুমুআ’র খুতবা: একটি যৌক্তিক পর্যালোচনা ইন্টারনেট সংস্করণ
/ ৯৯
📝 লেখা 📖 পিডিএফ

আরবী ছাড়া ভিন্ন ভাষায় জুমুআর খুতবা ৪ একটি যৌক্তিক পর্যালোচনা ব্যবহৃত হয়েছে । এখানে কিছু উদাহরণ দেয়া যেতে পারে। যেমন- ফিকাহ্‌র একটি শব্দ হচ্ছে আদা"। “আদা” শব্দটি মূলত আরবী । কিন্তু কোনো বাংলাভাষী লেখক যদি শব্দটির পারিভাষিক অর্থ জানার পর লিখেন, “যারা রমযান মাসে আদা রোজা রাখলো, তারা মুত্তাকী বা অত্যন্ত পরহেজগার ।” তাহলে লেখাটি যারা পাঠ করবে, তারা হয়তো বুঝবে যে এই “আদা' অর্থ বাঙালীদের খাবারে ব্যবহৃত রসুনের সাথী “আদা' নয়! নিশ্চয়ই এর ভিন্ন অর্থ রয়েছে! কিন্তু কোনো মডারেট খতীব জুমুআ'র খুতবায় যদি একথাগুলো বাংলা ভাষায় বলেন, তাহলে পরদিন থেকে দেখা যাবে অধিকাংশ মুসন্লী দিবসের অর্ধেক সময় রোজা রাখছে । অথবা কেউ পনেরো দিন রোজা রেখে বাকী পনেরো দিন আরামে খাওয়া-দাওয়া করে নিজেকে মুত্তাকী ভাবতে শুরু করবে । এটা সত্য যে, এরকম ঘটনা অবশ্য এখনো মুসলিম সমাজে ঘটেনি । কিংবা সরাসরি কুরআন-হাদীস অধ্যয়ন করে ইদানিং যারা আমল করা শুরু করেছেন, তাদের পক্ষে এরকম পরিণতি হওয়া স্বাভাবিক । প্রকৃতপক্ষে করা । অর্থাৎ নামায, রোজা ইত্যাদি সময় মতোই পালন করতে হবে। উসুলে ফিকাহ্‌র পারিভাষিক শব্দ “মাকরূহ” ৷ মাকরূহ দুই প্রকার । এক- মাকরূহ তাহরিমী । দুই- মাকরূহ তানযিহী। ফিকাহ্‌র কিতাবের যেসকল স্থানে শুধু মাকরূহ শব্দ ব্যবহৃত হয়েছে, সেখানে ধরে নেয়া হয়, মাকরূহ তাহরিমী | এটাই নিয়ম । উক্তস্থানে আর পৃথকভাবে “তাহরিমী* শব্দ ব্যবহৃত হয় না। যারা উসুলে ফিকাহ্র এসব বিষয় নিয়ে ঘাটাঘাটি করেন, তাদের এটা জানাশুনা ব্যাপার ৷ বিশেষ করে, “হানাফী ইমামগণ "মাকরূহ" বলতে “মাকরূহ তাহরিমী”কেই গ্রহণ করেন থাকেন।” (তথ্যসূত্রঃ- ডঃ ওয়াবা যুহাঈলী রচিত আল ফিকহুল ইসলামী ওয়া আদিল্লাতুহু, প্রথম খণ্ড পৃঃ ৬৯) অন্যদিকে কোনো সিদ্ধান্তে বা ফাতাওয়ায় মাকরূহ" শব্দ ব্যবহৃত হলে এটাও শতসিদ্ধ নিয়ম যে, মাকরূহ বিষয় কখনো ব্যক্তিগত কিংবা দলবদ্ধভাবে ২১

— পৃষ্ঠা ২২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।