১৮, আরবী ছাড়া ভিন্ন ভাষায় জুমুআর খুতবা ৪ একটি যৌক্তিক পর্যালোচনা খুতবার জন্য অগ্রসর হবেন, তখন ফেরেশতাগণ আল্লাহ যিকির শুনার জন্য মসজিদে চলে আসেন ।” (বুখারী শরীফ বঙ্গানুবাদ পৃষ্ঠা ১৫১) “হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, এক সময় মদীনা ও পার্বর্তী এলাকায় অনাবৃষ্টির দরুন দুর্ভিক্ষ শুরু হলো । এ সময় নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জুমুআর দিন খুতবারত ছিলেন । এমতাবস্থায় এক গ্রাম্য ব্যক্তি মসজিদে আসলো এবং হুজুরেপাক সান্রাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে দীড়িয়ে বললো, অনাহারী এবং মানুষ ধ্বংসের সম্মুখীন । আপনি আল্লাহর কাছে দোয়া করুন! আল্লাহ যেনো আমাদেরকে বৃষ্টি দান করেন। তৎক্ষণাৎ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইখানা হাত উঠালেন এবং দোয়া করলেন, “হে আল্লাহ! আমাদেরকে বৃষ্টি দান করুন। হে আল্লাহ্! আমাদেরকে বৃষ্টি দান করুন। হে আল্লাহ! আমাদেরকে বৃষ্টি দান করুন ।' উপস্থিত লোকগণও নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হাত উঠালেন এবং দোয়া করলেন। এ সময় আকাশে মেঘের চিহ্ও ছিলো না, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও হাত নামাননি, ইতোমধ্যে পর্বতাকৃতির মেঘমালা মদীনার আকাশে ছুটে আসতে লাগলো । তিনি মিম্বর থেকে নিচে আসার পূর্বেই এমন বৃষ্টি আর্ত হয়ে গেলো যে, মসজিদের খেজুর পাতার ছাদ হতে পানি পড়ে বাড়ীতে পৌছা কষ্টকর হয়ে পড়লো । পরবর্তী জুমুআ'র দিন খুতবার সময় এ ব্যক্তিই কিংবা অন্য ব্যক্তি দাড়িয়ে বললো এবং তার সাথে সকলেই চিৎকার করে উঠলো, ইয়া রাসূলাল্লাহ! বাড়ীঘর ধসে যাচ্ছে, রাস্তাঘাট বন্ধ হয়ে গেছে, চলাচলের অসুবিধা সৃষ্টি হয়েছে। দোয়া
— পৃষ্ঠা ২০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।