আরবী ছাড়া ভিন্ন ভাষায় জুমুআর খুতবা ৪ একটি যৌক্তিক পর্যালোচনা ইয়াহুদী বললো, “আজ তোমাদের জন্যে তোমাদের দ্বীনকে পূর্ণাঙ্গ করলাম” এ আয়াতটি । হযরত উমার রাদিয়াল্লাহু আনহু তখন বললেন, 'আল্লাহর শপথ! যে দিনে ও যে সময়ে উক্ত আয়াতটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ হয়েছিলো, আমি উক্ত দিন ও সময় সম্পর্কে অবগত আছি। ওটা ছিলো আরাফার দিন শুক্রবার সন্ধ্যার সময় ।' ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম তিরমিযী এবং ইমাম নাসাঈ রাহমাতুল্লাহি আলাইহিম তাদের গ্রন্থে উক্ত হাদীসটি স্থান দিয়েছেন। (তাফসীর ইবনে কাসীর, সূরা মায়িদা ৬-৭ খণ্ড, পৃষ্ঠা ৭১৬- ৭১৭) ৯. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “আল্লাহর নিকট ঈদুল ফিতর ও ঈদুল আযহা অপেক্ষাও জুমুআ'র দিন অধিক মর্যাদাশীল। (ইবনে মাযাহ, সূত্র- বঙ্গানুবাদ বেহেশতী জেওর পৃষ্ঠা- ২৪৪) ১০. হুজুরেপাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে (মুমিন) মুসলমান বান্দার মৃত্যু জুমুআ”র দিনে বা জুমুআ+র রাত্রে হয়, আল্লাহ পাক তাকে কবরের শাস্তি থেকে রক্ষা করেন। (তিরমিযী, সুত্র- বঙ্গানুবাদ বেহেশতী জেওর পৃষ্ঠা-২৪৪) ১১. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 'জুমুআ*র রাত নূরে ভরা রাত এবং জুমুআ*র দিন নূরে ভরা দিন। (মিশকাত শরীফ, সূত্র- বঙ্গানুবাদ বেহেশতী জেওর পৃষ্ঠা-২৪৪) ১২. জান্নাতবাসীগণ যেদিন আল্লাহ রাব্বুল আলামিনের প্রকৃত স্বরূপ দেখতে পাবেন, সেই দিনটি হবে শুক্রবার । (বঙ্গানুবাদ বেহেশতী জেওর পৃষ্ঠা- ২৪৫-২৪৬) ১৩. প্রত্যহ দ্বিপ্রহরের সময় দৌযখের আগুনের তেজ বাড়িয়ে দেয়া হয়।
— পৃষ্ঠা ১৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।