আরবী ছাড়া ভিন্ন ভাষায় জুমুআর খুতবা ৪ একটি যৌক্তিক পর্যালোচনা দিনে আমার উপর বেশী করে দুরূদ পাঠ করো । এ দিন তোমরা যখন দুরূদ (বা সালাত) পড়ো তৎক্ষণাৎ তা আমার সামনে পেশ করা হয় (এবং তৎক্ষণাৎ আমি তার প্রতোত্তর ও দোয়া দেই)। সাহাবায়ে কিরাম প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম! আপনার সামনে কিরূপে তা পেশ করা হয়ঃ অথচ মৃত্যুর পর তো আপনার হাড় পর্যন্ত থাকবে না। তখন হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, (জেনে রাখো!) আল্লাহ তাআলা জমিনের জন্য নবীদের শরীর হজম করা হারাম করে রেখেছেন ।' (বঙ্গানুবাদ বেহেশতী জেওর পৃষ্ঠা-২৪৩-২৪৪) ওয়াসাল্লাম বলেছেন, “আল্লাহ তাআলা স্বীয় পবিত্র কালামে পাকে শাহিদ" শব্দের কসম করেছেন। এর অর্থ জুমুআ'র দিন। আল্লাহর নিকট জুমুআ'র দিন অপেক্ষা ভালো দিন আর নাই । এই দিনে এমন একটি সময় আছে, সেই সময় যে কোনো মুমিন বান্দা আল্লাহর নিকট যে কোনো দোয়া করলে তা কবুল করবেন এবং যে কোনো বিপদ (বালা-মুসিবত) হতে রক্ষা পাবার জন্যে আল্লাহর নিকট কান্নাকাটি করবে, নিশ্চয় আল্লাহ তাআলা তাকে সে বিপদ হতে রক্ষা করবেন । পবিত্র কুরআনে আল্লাহ তাআলা বলেন, "শপথ রাশিচক্র সমিত আকাশের, এবং প্রতিশ্রুত দিবসের, শপথ জুমুআ ও আরাফাত দিবসের ।' (সূরা বুরূজ, আয়াত ১-২) হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত হয়েছে যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 'ইয়াওমিল মাওউদ' দ্বারা কিয়ামতের দিনকে বুঝানো হয়েছে । শাহিদ হলো জুমুআ'র দিন । যেসব দিনে সূর্য উদিত ও অন্তমিত হয় সেগুলোর মধ্যে উন্নত ও শ্রেষ্ঠ দিন হলো এই জুমুআ"র দিন। এই দিনের মধ্যে একটা সময় এমন
— পৃষ্ঠা ১৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।