আরবী ছাড়া ভিন্ন ভাষায় জুমুআর খুতবা ৪ একটি যৌক্তিক পর্যালোচনা দিনেই তাকে জান্নাতে স্থান দেওয়া হয়েছিলো। এই দিনেই তাকে জান্নাত থেকে বের করে দুনিয়াতে প্রেরণ করা হয়েছিলো এবং এই দিনেই কিয়ামত (শেষ বিচার) সংঘটিত হবে ।' (বঙ্গানুবাদ বেহেশতী জেওর পৃষ্ঠা-২৪২) ২. হযরত আউস ইবনে আউস সাকাফী রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আছে যে, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন, “যে ব্যক্তি জুমুআর দিন ভালোভাবে গোসল করে এবং সকালেই মসজিদ পানে রওয়ানা হয়ে যায়, পায়ে হেটে যায়, সওয়ার হয় না, ইমামের নিকটবর্তী হয়ে বসে মনোযোগের সাথে খৃতবা শুনে এবং বাজে কথা বলে না, সে প্রতি পদক্ষেপের বিনিময়ে সারা বছরের রোযা ও সারা বছরের কিয়ামের (রাত্রে দাড়িয়ে ইবাদত) পুণ্য লাভ করে” সূত্রঃ তাফসীর ইবনে কাসীর, সুরা জুমুআ পৃষ্ঠা ৪৯৭) ৩. হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “জুমুআ'র দিন যে ব্যক্তি নাপাক অবস্থার গোসলের ন্যায় (অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে) গোসল করে আউয়াল বা প্রথম সময়ে মসজিদে গেলো সে যেনো একটা উট কুরবানী করলো, যে দ্বিতীয় সময়ে হাজির হলো সে যেনো একটা গরু কুরবানী করলো, যে তৃতীয় সময়ে পৌছলো সে একটা মেষ কুরবানী করার সওয়াব পেলো, যে হাজির হলো চতুর্থ সময়ে সে যেনো সাদকাহ করলো একটা মোরগ এবং যে হাজির হলো পঞ্চম সময়ে, একটা ডিম আল্লাহর পথে সাদকাহ করার মতো পুণ্য সে লাভ করলো। অতঃপর যখন ইমাম (খুতবা দেয়ার উদ্দেশ্যে) বের হন তখন ফেরেশতামণ্ডলী হাজির হয়ে যিকির শুনতে থাকেন। (বুখারী ও মুসলিম, সূত্র- তাফসীর ইবনে কাসীর সূরা জুমুআ, পৃষ্ঠা ৪৯৭) ৪. মুসনাদে আহমদ গ্রন্থে রয়েছে- 'জুমুআ"র রাতের ফযীলত শবে কদর ১৩
— পৃষ্ঠা ১৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।