আরবী ছাড়া ভিন্ন ভাষায় জুমুআর খুতবা ৪ একটি যৌক্তিক পর্যালোচনা অন্তরকে এ প্রত্যেক জিনিসের উপর বিশ্বাস স্থাপন করার জন্যে প্রস্তুত করে দেন যা তিনি অবতীর্ণ করেছেন। এ দলীলগুলোর উপর তাদের পূর্ণ বিশ্বাস রাখার সৌভাগ্য লাভ হয়। যদিও তোমরা নবী মুহাম্মাদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণাবলী গোপন রাখছো তথাপি যারা ভাগ্যবান ব্যক্তি, তারা তার নবুওয়াতের বাহ্যিক নিদর্শন একবার দেখেই চিনে নেবে ।' অনুরূপভাবে তারা তাদের লোককে বলতো- “তোমাদের নিকট যে বিদ্যা রয়েছে তা তোমরা মুসলমানদের নিকট প্রকাশ করো না, নতুবা তারা তা শিখে নেবে, এমনকি তাদের ঈমানী শক্তির কারণে তোমাদের চেয়েও বেড়ে যাবে কিংবা আল্লাহ তাআলার নিকট তাদের প্রমাণ প্রতিষ্ঠিত হয়ে যাবে। অর্থাৎ স্বয়ং তোমাদের গ্রন্থের মাধ্যমেই তারা তোমাদের উপর দোষারূপ করবে এবং তোমাদেরই উপর তোমাদের দলীল প্রতিষ্ঠিত করে বসবে ।' আল্লাহ তাআলা বলেন, 'তোমরা বলে দাও যে, অনুগ্হ আল্লাহর হাতে রয়েছে, তিনি যাকে ইচ্ছে করেন তাকেই (অনুগ্রহ) দিয়ে থাকেন । সমস্ত কার্য তারই অধিকারে রয়েছে। তিনিই প্রদানকারী । তিনি যাকে ইচ্ছে করেন ঈমান আমল এবং অনুগ্রহ রূপ সম্পদ পরিপূর্ণ রূপে দিয়ে থাকেন । আর যাকে ইচ্ছে করেন সত্যপথ হতে অন্ধ, ইসলামের কালেমা হতে বধির এবং সঠিক বোধ হতে বঞ্চিত করেন। তার সমস্ত কাজই নিপুণতাপূর্ণ এবং তিনি প্রশস্ত জ্ঞানের অধিকারী । তিনি যাকে চান স্বীয় করুণার সাথে নির্দিষ্ট করে নেন। তিনি বড়ই অনুগ্বহশীল। হে মুসলমানগণ! আল্লাহ তাআলা তোমাদের উপর সীমাহীন অনুগ্রহ করেছেন। তিনি তোমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমস্ত নবীদের উপর শ্রেষ্ঠত্ব দান করেছেন এবং সর্বদিক দিয়ে পরিপূর্ণ শরীয়ত তোমাদেরকে প্রদান করেছেন।” (তাফসীর ইবনে কাসীর, সুরা আল-ইমরান পৃষ্টা ৯৪) “হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু'র রিওয়াতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, “আমার কাছে হযরত জিবরাঈল (আলাইহিস্সালাম) আগমন করলেন । তার হাতে একটি উজ্জ্বল আয়না ১১
— পৃষ্ঠা ১২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।