আরবী ছাড়া ভিন্ন ভাষায় জুমুআ’র খুতবা: একটি যৌক্তিক পর্যালোচনা ইন্টারনেট সংস্করণ
/ ٩٩
📝 نص 📖 PDF

আরবী ছাড়া ভিন্ন ভাষায় জুমুআর খুতবা ৪ একটি যৌক্তিক পর্যালোচনা জুমুআ*র শুক্রবার) দিনের ফযীলত সপ্তাহে দিন সাতটি । তন্মমধ্যে শুক্রবার অত্যন্ত পবিত্র ও সর্বশ্রেষ্ঠ । কেননা, মহান আল্লাহ তাআলা এই দিনেই মানুষকে সবচেয়ে বেশি অনুগহ (নিয়ামত) দান করেছেন। শুক্রবার দিনেই প্রথম মানব হযরত আদম আলাইহিস্সালামকে সৃষ্টি করা হয়েছিলো। “হাদীসে আছে, ইনুদী ও ৃষ্টানদেরকে জুমুআর দিন দেয়া হলে তারা এতে বিরোধ করলো। তাই তাদেরকে জুমুআ থেকে বঞ্চিত করে আমাদেরকে দেয়া হয়েছে । এ উম্মতের জন্যে এ দিনকে ঈদ করা হয়েছে।' (এহইয়াউ উলুমিদ্দীন ১ম খণ্ড, পৃঃ ৩২৭) মুসলিমদের জন্যে আল্লাহ রাব্বুল আলামিনের এটা বিশাল অনুগ্রহ ৷ বিশেষ অনুগ্রহ দান করেন । আর আল্লাহ্‌ মহা অনুগ্রহশীল।” (আল- ইমরান আয়াত ৭৪) মহান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে উম্মতে মুহাম্মাদীর প্রতি ফযীলতপূর্ণ শুক্রবার দিনকে দান করাও একটি বিরাট অনুগ্রহ । হাকীমুল উন্মাত হযরত মাওলানা আশরাফ আলী থানবী রাহমাতুল্লাহি আলাইহি তার বহুল প্রচারিত 'বেহেশতি জেওর' গ্রন্থে লিখেছেন, “অন্তত সপ্তাহে একবার বিশাল আকারের গণজমায়েতের মাধ্যমে ইবাদত করার জন্যেই আল্লাহ তাআলা শুক্রবার দিনকে দান করেছেন। পূর্ববর্তী কিতাবীদেরকেও এ দিন ইবাদত করার হুকুম দিয়েছিলেন । কিন্তু তারা তাতে মতভেদ সৃষ্টি করে কেউ শনিবার ও কেউ রবিবার নিয়ে যায়। কিন্তু আল্লাহর মনঃপুত দিবস শুক্রবার কেউই পায় নাই। তা দান করা হয়েছে উন্মাতে মুহাম্মাদীকে ।' (বঙ্গানুবাদ বেহেশতী জেওর পৃষ্ঠা-২৪২) মহান আল্লাহ রাব্বুল আলামিনের অনুশ্রহ সম্পর্কে হাফিয আল্লামা ইমাদুদ্দীন ইবনে কাসীর রাহমাতুল্লাহি আলাইহি বলেন, “তাই আল্লাহ তাআলা বলেন, “হে নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)! তুমি তাদেরকে বলে দাও যে, সুপথ প্রদর্শন তো আল্লাহর অধিকারে রয়েছে । তিনি মুমিনদের ১০

— صفحة ١١ — هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.