আরবী ছাড়া ভিন্ন ভাষায় জুমুআর খুতবা ৪ একটি যৌক্তিক পর্যালোচনা পবিত্র কুরআনের উল্লিখিত আয়াতসমূহ এবং হাদীস দ্বারা একথা প্রমাণিত হয় যে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটি কর্মকাণ্ডকে অক্ষরে অক্ষরে মেনে নেয়া প্রত্যেক মুসলমানের উপর ফরয । যেমন আরেকটি আয়াতে আল্লাহ তাআলা বলেন, “রাসূল বিশ্বাস রাখেন এ সমস্ত বিষয় সম্পর্কে যা তার পালনকর্তার পক্ষ থেকে তার কাছে অবতীর্ণ হয়েছে এবং মুসলমানরাও সবাই বিশ্বাস রাখে আন্রাহ্র প্রতি, তার ফেরেশতাদের প্রতি, তার গ্রন্থসমূহের প্রতি এবং তার পয়গান্বরগণের প্রতি । তারা বলে আমরা তার পয়গাম্বরদের মধ্যে কোন তারতম্য করি না। তারা (সাহাবায়ে কিরাম অর্থাৎ উম্মতে মুহাম্মাদী) বলে, আমরা শুনেছি এবং কবুল করেছি। আমরা তোমার কাছে ক্ষমা চাই, হে আমাদের পালনকর্তা । তোমারই দিকে প্রত্যাবর্তন করতে হবে। (সূরা বাকারাহ, আয়াত ২৮৫) উন্লিখিত আয়াত দ্বারা একথাও প্রমাণিত হয় যে, আল্লাহর রাসূল সান্রাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটি কথা ও কাজকে অক্ষরে অক্ষরে পালন করার নামই ইসলাম । এ বিষয়ে কোনো যুক্তি কিংবা যৌক্তিকতার স্থান নেই। পরিপূর্ণ মুসলমান এবং প্রকৃত মুমিন হতে হলে প্রত্যেক ব্যক্তিকে উল্লিখিত বিষয়গুলো যুক্তিহীন ও প্রশ্নাতীতভাবে গ্রহণ করতে হবে । ওয়াসাল্লাম কখনো খৃতবা ছাড়া জুমুআ"র নামায আদায় করেননি ।” (আল- হিদায়া পৃষ্ঠা ১৫৬) তাহলে এটাও স্পষ্টভাবে প্রমাণিত হয় যে, খুতবা না থাকলে জুমুআ”র নামাযের কোনো প্রয়োজন বা মূল্য নেই। অর্থাৎ খুতবার কারণেই জুমুআর নামায ।
— Page 10 —
This text was taken automatically from the PDF and may contain errors. When in doubt, check the original page.