Kritanta - The Secret of Life
/ ৪৮১
📝 লেখা 📖 পিডিএফ

নিয়তলীলা সর্ব, তোমার না আদি আছে , আর না অন্ত। কিন্তু তুমি বারেবারে জীবের হৃদয়ে জন্ম নিয়ে , ... হয়তো, আমার অভিমান সহ আবেদন যে আমি অজন্মা, আমি অমর, সেই কারণেই তোমার জন্মকে সেই দেহের জন্ম বলে দেয় সকলে, সেই জীবদেহের নাশকেই তোমার নাশ বলে দেয়। .. এমন আর কত অপরাধ করেছি , নিজের প্রশস্তিগীত গেয়ে গেয়ে , আর সেই সমস্ত প্রশস্তিগীতদ্বারা নিজেকে শ্রেষ্ঠ দাবি করে করে , তার হিসাব রাখাও সম্ভব নয় আমার পক্ষে। কিন্তু সেই সমস্ত দুরাচারের কথা স্মরণ পরছে আজ , আর যতই তা স্মরণে আসছে , ততই নিজেকে নিচ মনে হচ্ছে। ... সত্যই বোধহয় আমার ক্ষমা সম্ভবই নয় । আমি ব্রিদেব বেশে সকলের বিচার করে ফিরতাম , সেই বিচারের কাঠগড়ায় আজ যখন আমি নিজেকে স্থাপন করেছি, তখন আমার নিজের অপরাধকে ক্ষমার অযোগ্য মনে হচ্ছে! | মাতা সবন্ধী হাস্যপ্রদান করে বললেন, “এমন কনো অপরাধই সম্ভব নয়, যার ক্ষমা সম্ভব নয়। ... অহংকে অসিমিত রাখার কারণেই , সেই অহংএর প্রভাবে আপনি নিজেকে এমন অজন্মা , অনন্ত, অসীম বলে গেছেন। আর আজ সেই অহংকে আপনি এই ব্রহ্মাণ্ডে আত্মসাৎ করে ফেলেছেন বলেই, আপনারই সেই সমস্ত কৃত্য আপনার কাছে ক্ষমার অযোগ্য মনে হচ্ছে। এমন চিন্তার আশ্রয় নিয়ে, কল্পনার আশ্রয় নিয়ে, এবং ইচ্ছার আশ্রয় গ্রহণ করে, আপনি আরো অজন্তর এমন কৃত্য করে গেছেন সর্বক্ষণ । যখন তাঁদেরকে আপনি নিজের অন্তরে লয় করে দেবেন , তখন আপনার সেই সমস্ত কৃত্যকে ক্ষমার অযোগ্য বলেই মনে হবে| দর্শনের অভিমান করে করে , কেবলই কালের খাতায় তুমি কি কি নিয়তিবেশে লিখে রেখেছ , তাকেই সমস্যা করে বলতাম । আর তুমি আমার এই অভিমানকে দেখে , এমন অভিনয় করতে যেন, কি লেখা আছে তা তুমি জানোই না। ... আজ বুঝতে পারছি আমি , কত বড় মুর্খ ছিলাম আমি । যিনি সেই সমস্ত কিছু কালের নির্মতা , তাঁর কাছেই ব্রিকালদর্শী সেজে , নিজেকে মহানায়ক রূপে স্থাপন করতাম! ... ধিক আমাকে ধিক! ... ৯৭

— পৃষ্ঠা ৯৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।