Kritanta - The Secret of Life
/ ৪৮১
📝 লেখা 📖 পিডিএফ

নিয়তলীলা অখণ্ড যেন তাঁর প্রশ্নের উত্তর পেতেই থাকলেন , আর এমন যখন প্রশ্নোত্তর চলছে , তখন মূলাধারের দ্বার বন্ধ হতে শুরু করে । দেবী কল্পনা , চিন্তা ও ইচ্ছা সবে গুহার দ্বার দিয়ে প্রবেশ করেছেন। উপপতি, আবর্ত ও বলদস্ভ সঠিক ভাবে চলতেও পারছেন না; আর তার কারণে তাঁরা এখনো গুহার দ্বার পযন্ত পৌছাতে পারেনি । কিন্তু গুহার ছার বন্ধ হচ্ছে দেখে , হিল্সহু, খপু ও ভাঞ্চ নিজেদের পিতাদের ক্রোরে ধারণ করে মহাগতি নিয়ে সুযুন্নার মধ্যদিয়ে প্রবেশ করলেন , আর তীরা প্রবেশ করতেই, দ্বার বন্ধ হয়ে গেল। অন্যদিকে সর্বান্বী অনাহততে যাত্রা শুরু করে দিয়েছে , অখপুরা মনিপুরের শেষ প্রান্তে উপস্থিত হয়ে, মাতা সর্বান্বার ভাবস্থ দেহের দর্শন লাভ করেছেন । আর যেহেতু মাতা অনাহত পযন্ত যাত্রা করে ফেলেছেন, তাই মূলাধারে তাঁর তেজালোক বড়ই ক্ষীণ । তাই প্রবল অন্ধকারের মধ্য দিয়েই পথ নিরীক্ষণ করে করে , দেবী কল্পনা, ইচ্ছা ও চিন্তা চলতে থাকলেন , আর তাঁদের পশ্চাতে রইলেন তাঁদের পরিবার । অন্যদিকে, তাঁদের সর্বকে দেখামাত্র উত্তেজিত হয়ে উঠলেন দেবী মানসী ও দেবী দখিনা । হুতাশন তাঁদের উদ্দেশ্যে বললেন, “ধীরে দখিনা, ধীরে মানসী, সর্বা এখন ভাবস্থ । তোমাদের উল্লাস, তাঁর ভাবকে ভঙ্গ করে দেবে” | বোধি ব্যকুলতার সাথে মণিপুর ত্যাগ করে, অনাহততে যাবার প্রয়াস করলে, এক বিষম তরঙ্গ তাঁকে পশ্চাতে ঠেলে দিয়ে, ভুমিসায়ি হতে বাধ্য করলো । সেই দেখে হুতাশন বললেন, “আমরা কি মণিপুর ত্যাগ করে, আমাদের সর্বরি কাছে যেতে পারবো না!... অখণ্ড, তুমি দেখো না! ... তুমি তো বলো, তোমার অগম্য কেবলই সহত্রার, বাকি সমস্ত স্থানে তুমি যাত্রা করতে পারো। ... একবার দেখো না, একবার আমাদের সর্বর কাছে গিয়ে বলো না , যাতে আমাদেরকে সে এইভাবে বর্জন না করে, আমাদের যেন তাঁর সান্নিধ্য প্রদান করে!” অখণ্ড অন্তরে অন্তরে ভয় পাচ্ছিলেন, তাঁর মুখদর্শন করলে, মাতা কি বলবেন! ... তাঁকে ত্যাগ ৯৫

— পৃষ্ঠা ৯৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।