নিয়তলীলা ন্নেহের, যতনের আত্মীয় | আর এই পরিচয় লাভ করে , আমি এতই আনন্দ পেয়েছি যে বাকি সমস্ত পরিচয়ই আমার কাছে বড় ফিকে লাগছে। ভক্তির রঙ এমন , তা আমার পূর্বে জানাই ছিলনা! ... ভক্ত কেন ঈশ্বরীকে তাঁর সিংহাসন থেকে নামিয়ে নিয়ে নিজের পরমাত্মীয় বোধ করেন , সেই নিয়ে আমারও আপত্তি ছিল এককালে । ভাবতাম , এত ধৃষ্টতা কি করে হয় তাঁর! ... এক তুচ্ছ মনুষ্য হয়ে, স্বয়ং ঈশ্বরীকে সিংহাসন চ্যুত করে দেয়! নিজের আহার করা এঁটো প্রদান করে! নিজের ধারণ করা বস্ত্র নিজের ধারণ করা গহনা প্রদান করে! এই সমস্ত দেখে, আমি এঁদেরকে তুচ্ছ, অজ্ঞানী মনুষ্য মনে করতাম । মনে করতাম, এঁদের সামান্য শুচিঅশুচির বোধ পযন্ত নেই, এঁরা ঈশ্বরীকে অশুদ্ধ করে দিচ্ছে! অপরদিকে দেখতাম, মাতা তাঁদের কাছেই যান, আর তাঁদের কাছে উপস্থিত হতেই চাননা যারা সমস্ত কিছু করি , আর কারুকে স্পর্শ করতে দিইনা সেই সমস্ত কিছুকে... দেখে অবাক লাগতো, আর নিজেকে নিজে বোঝাতাম , মা যেমন নিজের দুর্বল সন্তানের কাছেই থাকেন , তেমনই করেন এইক্ষেত্রে । কিন্তু আমার সর্বা আমাকে ধন্য করে দিয়েছে এই দেহ প্রদান করে । এই দেহ প্রদান না করলে, তাঁর ভগিনী হয়ে বিরাজমান না থাকতে পারলে, হয়তো আমি কনোদিনও জানতে পারতাম না, আচারবিচার থেকে মুক্ত হয়ে, ঈশ্বরীকে পরম আপন, পরমাত্মীয় জ্ঞানে কাছে টেনে নেওয়ার অর্থ কি। জানতেই পারতাম নাযে , এই কাছে টেনে নেওয়ার জন্য ঈশ্বরীকে যখন ভক্ত সিংহাসনচ্যুত করে নিজের হৃদয়ে স্থান প্রদান করেন , এবং সর্বক্ষণ তাঁকে হৃদয়ে ধারণ করে থাকেন, খেতে, বসতে, উঠতে, শুতে, এমনকি বাহ্যের কালেও , নিভ্রার কালেও , রমণের কালেও, সব্ক্ষণ যখন একজন ভক্ত নিজের হৃদাসনে নিজের ঈশ্বরীকে স্থাপন করেন , তার মাহাত্ম আমি কনোদিনও উপলব্ধি করতে পারতাম না, যদি না আমার সর্বা এই দেহ না দিতো আমাকে, যদি না আমাকে তাঁর ভগিনী করে রেখে দিতো সে। ৯১
— পৃষ্ঠা ৯২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।