কৃতান্ত দেবী মানসী হেসে বললেন, “একেই ভক্তি বলে নাথ! ভক্তি যে আমাদের আমিকে দেখতেই দেয়না। সে কেবলই দেখায় যে আমার আরাধ্যা আমাকে কতটা প্রেম করেন সে এটা দেখতেই পায়না যে সে নিজে তাঁর আরাধ্যাকে কতটা প্রেম করেন । আর নিজের প্রেমকে দেখতে না পেয়ে, কেবলই নিজের আরাধ্যার প্রেমকে দেখতে পাবার জন্যই যে তিনি ভক্ত, আর তাঁর সেই অসামান্য ভাবের কারণে যে স্বয়ং তাঁর আরাধ্যা , স্বয়ং আমাদের মাতা তাঁকে নিজের হৃদয়ে আগলে রাখেন । ... চরম প্রাপ্তি ... সত্যই চরম প্রাপ্তি” | দেবী মানসীর এই কথা বলার সময়ে নেত্র অশ্রুজলে সিক্ত হয়ে উঠলো । ... তিনি আবার বললেন, “পুরুষত্বের অহংকারে চূড় ছিলাম, তাই এই স্বাদ কনোদিনও পাইনি । আজ প্রথমবার, স্ত্রী হয়ে, মাতাকে নিজের ভগিনীরূপে লাভ করে, যখন তাঁর হৃদয়ে মাথা রেখেছিলাম তখন মনে হয়েছিল, মিথ্যাই আমি ইন্দ্র, মিথ্যা সমস্ত কিছু, এক ও একমাত্র সত্য হলো আমার সবাম্বীর প্রেম । ... মোহগ্রস্ত ছিলাম, আপনার সাথে রমণে সদারত ছিলাম নাথ, কিন্তু মন পরে থাকতো আমার ভগিনীর ক্রোরে। সে এক অদ্ভুত বিড়ম্বনা, যেন সত্য আর মায়ার টানাটানির মধ্যে স্থিত হয়ে আমি পিষে যাচ্ছিলাম! ... একদিকে মায়া আমাকে আপনার সঙ্গলাভে রমণসুখ লাভ করতে বাধ্য করছে, আবার অন্যদিকে থেকে দূরে চলে আসার জন্য । ... ব্যকুল হয়ে থাকতাম , কখন এই রমণপর্বের সমান্তি হবে , আর কখন আমার সর্বার কাছে প্রত্যাবর্তন করবো । ... সর্বা আমাকে ভক্তির স্বাদ চাকিয়েছে , আর আমাকে ধন্য করে দিয়েছে। দেবরাজ হয়েও যেই তৃপ্তি লাভ করিনি , তা লাভ করিয়েছে আমাকে দিয়ে । সত্বার চিন্তা না থাকলেও যে এমন আনন্দ লাভ করা সম্ভব , এমন তৃপ্তি লাভ করা সম্ভব, সেই বোধ আমার মধ্যে জাগিয়েছে আমার সর্বাঁ। তাই নাথ, এই বিড়ম্বনা আর আমার মধ্যে বিরাজ করেনা । আমি ইন্দ্র না দেবরাজ না আকাশতত্ব না মন, এই সমস্ত পরিচয়ের আমার কাছে আর কনো মূল্য নেই। আজ আমার কাছে আমার একটিই পরিচয় প্রিয়, আর তা হলো আমি সর্বরি ভগিনী, আমি আমার সর্বর আদরের, ৯০
— পৃষ্ঠা ৯১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।