__ জন্মলীলা | মানবতা তখন বিপযদ্ত, মানুষ তখন সত্যের সন্ধান ছেড়ে একের পর এক কল্পনার বিস্তারে আকাশ বা গগন, ভুমি, অগ্নি, জল ও বায়ুকে নিজেদের বশে রাখার প্রবল উন্মাদনা । বেদে বলেছে, এই পঞ্চভূতকে জয় করে নিতে পারলেই, যে কেউ ভগবান । আর তাই সমস্ত মানুষ ভগবান হতে সদাব্যস্ত সেই কালে । আর সেই ব্যস্ততার কারণে, সর্বক্ষণ ভূমির কর্ষণ করে চলেছে তাঁরা, সর্বক্ষণ বায়ুকে, জলকে নিয়ন্ত্রণে রাখার জন্য বাঁধের আর সেতুর রচনা করে চলেছে তাঁরা, আর সর্বক্ষণ অগ্নিকে বশে রাখার জন্য, ভূগর্ভের অগ্নিকে পসমিত করার উন্মাদনায়, ভূমির অন্তরের সমস্ত রাসায়নিক ভ্রব্যকে অপসারিত করে চলেছে, আর একই ভাবে সর্বক্ষণ গগনকে চিরে দেবার জন্য পরিকল্পনা করতে মত্ত তাঁরা। এই উন্মাদনায়, সমস্ত রিপু, সমস্ত পাশকে আবেগ রূপে ধারণ করে, সকলের মন যেমন এক যুদ্ধের উদঘোষণায় রত, তেমনই সর্বক্ষণ বুদ্ধি এই সমস্ত কিছুরই বিচার করে চলেছে, আর মানব সমাজ সেই যুদ্ধতৎপরতাকেই মানবতার উন্নতি রূপে ধরে নিয়েছে। এমনকি স্বয়ং বিচার ও বিবেক, তথা ব্রিদেব অর্থাৎ ব্রিগুণও এই সমস্ত কর্মকাণ্ডের প্রতি সহানুভূতিশীল । আর তাই প্রচণ্ড ভাবে ক্ষতবিক্ষত অবস্থা হলেও, ধরিত্রীদেবীর কনো জায়গা নেই যেখানে গিয়ে তিনি এই সমস্ত কিছুর থেকে মুক্তির আশ্বাসবাণী লাভ করবেন । এমন একটিও ভুপতি নেই, যিনি তাঁর ব্যাথা বোঝেন, এমন একটিও ভুসন্তান নেই, যিনি তাঁর এই বেদনায় সহমর্মী। লাভ হবেনা জেনেও, তিনি তাই প্রথমে গেলেন ইন্দ্রদেবের কাছে। ধরিত্রীর অভিশাপ ইন্দ্রদেব ধরিত্রীদেবীকে দেখে বিনম্্তার সাথে উপহাস্য প্রদান করে বললেন, “কি ব্যাপার ধরিত্রীদেবী! আপনাকে এমন ক্ষতবিক্ষত এবং বিধ্বস্ত কেন দেখাচ্ছে? আপনিও দেবাসুর সংগ্রামে গেছিলেন নাকি?”
— পৃষ্ঠা ৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।