নিয়তলীলা প্রেরণালাভকে সহজেই ভুলে যাই। সঙ্গীতগুরু, ভালো শিক্ষাপ্তরু ইত্যাদি লাভের ক্ষেত্রেও । ভুলেই যাই আমরা যে সেই গুরুর সন্ধান আমরা স্বয়ং করিনি; সেই গুরুর নির্মাণ আমরা স্বয়ং করিনি, সেই গুরুর সাথে আমাদের আলাপও আমাদের স্বয়ংএর প্রয়াসে হয়নি । জীবনের প্রতিটি ক্ষেত্রেই আমরা এই কীর্তি করে থাকি, এমনকি আমাদের বিবাহের ক্ষেত্রেও বা সন্তানপ্রাপ্তির ক্ষেত্রেও । কারুকে বিবাহ করে, আমরা ধন্য হয়ে গেছি। সেক্ষেত্রেও আমরা কৃতিত্ব আমাদের কর্তাভাবকেই প্রদান করি । আমরা বলতে থাকি, কত সাধ্যসাধনা করে তোমাকে নিজের পতি বা পত্বী করে পেয়েছি, আমার পছন্দ কেমন, সেটা বলো! ... কিন্ত এই কথা বলার ক্ষেত্রে, যা আমাদের একটিবারও স্মরণ থাকেনা, তা হলো সেই পাত্র বা পাত্রীর যে জগতে অস্তিত্ব আছে, সেই সংবাদ আমরা কি করে পেলাম! ... সেই পাত্রকে বা পাত্রীকে কি আমরা নিজের প্রয়াসে, প্রণয় আকৃষ্ট হয়েছি! ... যদি একটিবারও তা স্মরণ রাখতাম, তাহলেই আমরা উপলব্ধি করতে পারতাম যে, নিয়তি পূর্ব থেকেই নির্ধারিত করে রেখে দিয়েছিলেন আমাদের বিবাহ, আর তাই আমি সেই পাত্র বা সেই পাত্রীর সম্মুখে উপস্থিত হই; কেউ না কেউ আমার সম্মুখে সেই পাত্র বা পাত্রীকে উপস্থিত করেন; আর সকলেই আমাদেরকে পতিপত্বিরূপে স্বীকৃতি প্রদান করলেন। ... একই ভাব আমাদের সন্তানের জন্ম দেবার ক্ষেত্রেও আমরা করে থাকি । আমার সন্তান, আমার সন্তান, এমন দিবারাত্র করতে থাকি আমরা। এমন করি আমরা যেন, সেই সন্তানের নির্মাণ করেছি আমরা । আচ্ছা বলুন তো, আপনার দ্বার ৮৫
— পৃষ্ঠা ৮৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।