Kritanta - The Secret of Life
/ ৪৮১
📝 লেখা 📖 পিডিএফ

নিয়তলীলা নিয়তির লীলা সত্যিই অপার। সমস্ত কর্ম তিনিই করেন, কিন্তু তিনি এক অদ্ভুত নিঃস্বার্থ চিত্রকর যেন! চিত্রকর নিজের চিত্র অঞ্কন করে, তাতে নিজের সাক্ষর রেখে দেন, যাতে সেই চিত্র যে তাঁর অঙ্কিত, তা প্রমাণিত হয়। কিন্ত নিয়তি এমনই চিত্রকর, যিনি নিজের অঙ্কিত চিত্রতে নিজের সাক্ষরটিও করেন না। ফলে, সেই চিত্র যে নিয়তির দ্বারা অঙ্কিত, তা আমরা জানতেও পারি না । ঠিক যেমন যেই চিত্রে সাক্ষর নেই, তাকে আমরা নিজেদের নামে চালিয়ে দিয়ে, সেই চিত্র আমার ছারা চিত্রিত, এমন দাবি করে থাকি প্রায়শই, তেমনই সাক্ষরহীন নিয়তিদবারা প্রস্তুত করা চিত্রকে আমরা নিজেদের চিত্রাঙ্কন বলে চালিয়ে থাকি। সাক্ষরহীন নিয়তির ছ্বারা করা সমস্ত কর্মকে আমরা বলতে থাকি যে, আমারা করেছি, আর এই ভাবে নিজেদের কর্তা জ্ঞান করতে থাকি । হয়তো প্রথম প্রথম, আমাদের স্মরণও থাকে যে সেই কর্ম আমরা করিই নি। কিন্তু ক্রমাগত যা অসত্য, তাকেই সত্য জ্ঞান করার জন্য, একসময়ে আমরা ভুলতেই শুরু করে দিই যে আমরা প্রকৃত কর্তাই নই, আর সেখান থেকেই আমাদের কর্তাবধের সঞ্চার হয়। উদাহরণ স্বরূপ বলতে গেলে, অজস্র উদাহরণ সম্মুখ আসে । এদের মধ্যে কিছু উদাহরণ বড়ই প্রত্যক্ষ ভাবে বলে দেয় যে আমাদের স্বভাবই হলো যেই কর্তা আমরা কখনোই ছিলাম না, সেই কর্মের কর্তাও আমরা নিজেদেরকেই বলি । যেমন ধরে নেওয়া যাক, একটি ব্যক্তি কনো উচ্চপদস্থ চাকুরী লাভ করলেন। সেই চাকুরী লাভ করার পর, তিনি ও তাঁর পরিবার বলে ফেরেন যে সেই ব্যক্তি কতই না পরিশ্রম করে সেই চাকুরী নিজের জন্য জুটিয়েছেন। কিন্তু সেই কথা বলার ক্ষেত্রে, তাঁর একবারও স্মরণ আসেনা যে সেই চাকুরীর কথা তিনি জানলেন কি করে! কারুর না কারুর মুখ দ্বারা নিয়তিই সেই চাকুরীর সংবাদ প্রেরণ করেন তাঁর কাছে, প্রেরণা প্রেরণ করেন তাঁকে সেই চাকুরী করার জন্য, এবং সেই প্রেরণার জোরেই তিনি সেই চাকুরী লাভ করেন। কিন্তু আমাদের স্বভাব হলো আমাদের কর্তাভাবকে সকলের সম্মুখে এমনকি

— পৃষ্ঠা ৮৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।