Kritanta - The Secret of Life
/ ৪৮১
📝 লেখা 📖 পিডিএফ

গুহ্যলীলা শুরু করলেন। কিন্তু এই যাত্রার পথে দুটি ঘটনা ঘটে । প্রথমটি হলো ব্রন্মসনাতনের হৃদয়ের অভ্যন্তরেই। যেই উপবন থেকে তাঁরা দেবী মানসীকে অপহরণ করেছিলেন, সেই স্থান যখন তাঁরা পদচারণ করে অতিক্রম করছিলেন, তখন তাঁদের সম্মুখে তিনটি তরুণ এসে উপস্থিত হন। বলদন্ভ তাঁদের দেখে হতচকিত হয়ে বললেন, “কে তোমরা! ... এখানে কি চাই! ... আমরা কনো যুদ্ধ করতে চাইনা এখন। আমাদের দেহে আর যুদ্ধ করার বল নেই। আমাদের পথ ছাড়ো”। সেই তিন কিশোর সম্মুখে এসে বললেন, “পিতা, আমরা আপনাদেরই ওরসে জাত সন্তান। ... আমার নাম হিল্নহু, আমার নাশ ততক্ষণ করা সম্ভব নয়, যতক্ষণ আমার লু প্রবাহিত হতে থাকবে, কারণ আমার প্রবাহিত লহুর থেকে জন্ম নেয় অসংখ্য প্রাণ, অর্থাৎ যতক্ষণ আমার লহু প্রবাহিত হতে থাকবে, ততক্ষণ আমার বলের বৃদ্ধি হতেই থাকবে । ... এই আমার ভ্রাতা খপু, এঁর উপর কনো ধাতু ক্রিয়া করেনা । তাই কনো অন্ত্রদ্ধারা এর নিধন সম্ভবই নয় । এঁর নিধন তিনিও করতে পারবেন না, যিনি কর্মের দ্বারা সীমাবদ্ধ, যিনি নাদের দ্বারা সীমাবদ্ধ, বা ধিনি বিচারের দ্বারা সীমাবদ্ধ । পিতা দেখুন এঁকে! দেবী শ্রী অর্থাৎ লক্ষী স্বয়ং মায়া, আর মায়া মাত্রই বিচারের থেকে উৎপন্ন, আর তাই তিনি বিচারের দ্বারা সীমাবদ্ধ । পিতা, বাগদেবী সরস্বতীও নাদের দ্বারা সীমাবদ্ধ । যেই নাদ উৎপন্ন হয়নি, তিনি তাঁকে নিয়ন্ত্রণ করতে পারেন না। নাদ উৎপন্ন হলে, সেই নাদকে তিনি পরিবর্তন করতে সক্ষম, ইন্দ্রাসনকে নিভ্রাসন রূপে উচ্চারিত করাতে সক্ষম । তাই খপু দেবী সরস্বতী দ্বারাও বদ্ধ নয়। আবার দেবী আদিশক্তি; তিনি কর্মের কর্মফল প্রদান করেন, কিন্তু কে কি কর্ম করবেন, তার নিয়ন্তা তিনিও নন। তাই আপনার এই পুত্র, আদিশক্তি দ্বারাও বদ্ধ নন, আর তাই ব্রিদেবী নিজনিজগুণসহ একত্রিত হয়ে একটি রূপ ধারণ করলেও, এঁর নিধন করা তাঁর পক্ষে সম্ভব নয়।

— পৃষ্ঠা ৮১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।