Kritanta - The Secret of Life
/ ৪৮১
📝 লেখা 📖 পিডিএফ

কৃতান্ত সম্পূর্ণ রূপে বন্ধ হয়ে যাবে । তখন আর আপনারা প্রবেশ করতে পারবেন না সেখানে । তাই শীঘ্রতা করুন”। দেবী ধরিত্রীর কথা মত অখণ্ড সকলকে নিয়ে মূলাধারের উদ্দেশ্যে যাত্রা করলেন। অন্যদিকে উপপতি, বলদস্ত এবং আবর্ত অতিশয় কষ্টে নিজেদের দেহকে উত্তোলন করলেন, কিন্তু তাঁদের সংজ্ঞা সম্পূর্ণ ছিল, তাই তাঁরা সমস্ত কথা শুনে নিয়েছেন অখপ্ডদের। কিন্তু তা সত্বেও তাঁরা হতাশ । আবর্ত বললেন, “মাতা যে বলেছিলেন, তিনি আমাদের হত্যা তো করবেন না, কিন্তু এমন অবস্থা করবেন যাতে আমরা নিজেরাই আমাদের হত্যার ইচ্ছা প্রকট করি, তা উনি সঠিকই বলেছিলেন। আজ আমাদের হাল দেখে তো তাই মনে হচ্ছে ভ্রাতা!” উপপতি বললেন, “সবা্ধী ব্রিদেবীর কনো একটি রূপ নয়, সম্পূর্ণ রূপ, অর্থাৎ ইনিই হলেন তিনি! এর মানে তো, আমাদের হত্যা কেবলই সময়ের অপেক্ষা! ... ব্রিদেবও অখণ্ড বেশে একদেহী হয়ে উপস্থিত এখানে । অর্থাৎ ইনার ও মাতা সরবাম্বার সন্তানও এলেন বলেই। ... আমাদের কিছু করা প্রয়োজন। এখন না করলে যে অতিরিক্ত বিলম্ব হয়ে যাবে ভ্রাতারা!” বলদস্ত বললেন, “কিন্ত কি করা যায়! কি আর করতে পারবো আমরা! ... আমাদের যা অবস্থা করেছেন সর্বান্বী, আমরা তো আর বীর্যবানও হতে পারবো না আশা করি! ... আমাদের সন্তান থাকলে, তারা আমাদের রক্ষাকবচ হতো । ... ব্রিদেবীর একাকীত্ব রূপ এসে গেছে, অর্থাৎ তাঁর সন্তানও এসেই যাবে । পরানিয়তি নেই, তাই আমাদের সন্তান থাকলে, তাঁদের হত্যা হতো না, আর তাঁদের হত্যা না হলে, আমাদেরও বিনাশ সম্ভব হতো না । কিন্তু তা আর এখন কি করে সম্ভব!” আবর্ত বললেন, “আর সেই সমস্ত কিছু ভেবে লাভ নেই ভ্রাতারা । যদি আমাদেরকে বাঁচাতে পারেন, তাহলে একমাত্র আমাদের মাতারাই বাঁচাতে পারেন৷ পিতা আর আমাদের আবেগ ভাইদের তো আর কনো পৃথক অস্তিত্বই রইলো না এই ব্রন্ষাণ্ডে। ... আমাদেরকে এই ব্রন্ষা্ থেকে মুক্ত হতে হবে । তা নাহলে, আমাদের আর কনো রেহাই নেই”। ৭৯

— পৃষ্ঠা ৮০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।