কৃতান্ত মাংসরূপী খনিজকে হনন করে চলেছে তাঁরা, তাঁর শ্বাসগ্রহণের বায়ুমণ্ডলকে মহাকাশযান ও কলকারখানার ছারা অশুদ্ধ করে দিচ্ছে, তাঁর লুর ন্যায় জলধারাকে সর্বক্ষণ দুষিত করে যাচ্ছে। আর আমরা সেই সমস্ত কিছু দেখেও, নিজেদের সম্মানবৃদ্ধি হচ্ছে, এই ভ্রমে সমস্ত কিছুকে সমর্থন করে এসেছি! ... আমরা তো তাঁর কাছে অপরাধী বটেই”। দেবী দখিনা বেদনাগ্রস্ত হয়ে বললেন, “মানুষের একটি লোমকে, একটি কেশকে উত্তোলন করে নিলে, তাঁরা ব্যকুল ভাবে তারস্বরে চিৎকার করে । অথচ ধরিত্রীর সমস্ত দেহের লোমাবলি, যাকে ফেলার জন্য উদগ্রীব থাকে, অথচ ধরিন্রীর মুখের মধ্যে বৃক্ষরোপণ করে করে, তাঁরা ধরিত্রীকে কুৎসিত করে তুলছে, আর আমরা তার সমর্থন করে এসেছি, নিজেদের স্বার্থসিদ্ধি হচ্ছে, এমন মিথ্যা ধারণা নিয়ে”। অখণ্ড বললেন, “সঠিক বলেছেন আপনারা । ... দেবী ধরিব্রী আমার কাছে এসেছিলেন নিজের এই বেদনার কথা বলতে, কিন্তু আমি কি করলাম! আত্মসুখে মত্ত হয়ে, মনুষ্য আমাদের পূজা অচননা করছেন তাঁকে কষ্ট দিয়েও, তাই আমি তাঁর গুহারকে অস্বীকার করে দিয়েছি। ... মানুষ যে এই আবেগদের বশবর্তা হয়ে, ইচ্ছা, চিন্তা, কল্পনা ও অহংএর বশবর্তী হয়ে, কেবলই পূজার নামে ছলনা করছে, অভিনয় করছে, চাতুরী করছে, নাট্য করছে, তা তাদের নাটকীয়তা দেখেও অদেখা করে এসেছি। ... তারস্বরে চিৎকার করে, তাঁরা ভক্তি নয়, ভক্তির অভিনয় করছে, তা দেখেও দেখিনি । ক্রন্দন করছে না, ক্রন্দনের নাট্য করে নিজেদের ভক্ত বলে আমাদের কাছে দাবি করে গেছে, আর আমরা তাঁদেরকে ভক্ত বলে এসেছি, আর ধরিত্রীকে অবমাননা করে এসেছি। ভণ্ডামি করে নিজেদেরকে আমাদের ভক্ত বলে চিহ্নিত করে, সর্বক্ষণ নিজেদের মধ্যে অধিকার স্থাপনের লড়াই করে চলেছে, তা দেখেও আমরা দেখিনি, এই ভেবে যে আমাদের নামের প্রসার তো হচ্ছে। ... সঠিক বলেছেন আপনারা, আমাদের প্রথম ধরিত্রী দেবীর কাছে ক্ষমাপ্রার্থনা করা ৭৭
— পৃষ্ঠা ৭৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।