গুহ্যলীলা জেনে, আমরা বারংবার ভুল করেছি, আর আমাদের সন্দেহ যে আমরা আবারও ভুলই করবো। তাই আমাদের সত্য জানাও মা”। দেবী মানসী যেন অখনদের এতকথার অর্থই বুঝলেন না। তিনি ও অন্যন্ূতরা যেন আজ সত্য অর্থেই শুধুই সন্তান, আর মাকে দেখতে না পেয়ে সন্তান আজ দিশাহারা । তাই এতকথার পরেও মাতা সবাস্া প্রকাশিত না হলে, কান্নায় ভেঙে পরে বললেন, “মা কি আমাদের আর সারা দেবেন না ভাই অখণ্ঁ! ... মা! ... আমাদের সারা দাও না! ... আমাদের সারা দিয়ে ভ€সনা করো, তাও আমাদের কাছে অতি প্রিয় হবে, কিন্তু এইভাবে আমাদের অনাথ করে দিও না! ... মা! সারা দাও না আমাদের ডাকে!” দেবী দখিনা এবং হুতাশন ক্রন্দনের সুরে বললেন, “মা! ... কোথায় গেলে মা! ... আমাদের এই ভাবে পরিত্যাগ করে দিসনা মা! ... আমাদেরকে সারা দে মা! ... মা! মাগো!” বোধি কনো কথা না বলতে পেরে ভূমির দিকে তাকিয়ে অশ্রু বিসর্জন করে বললেন, “মাতা অবয়ব ধারণ করে আছেন, তাই তা বিসর্জন না হওয়া পযন্ত তিনি সম্পূর্ণ ভাবে অবলুপ্ত হতে পারেন না, কিন্তু তিনি কোথায় আছেন, তার সন্ধান লাভ করা অসম্ভব, কারণ যিনি সেই সন্ধান জানেন, আমরা তাঁর কাছেও অপরাধী”। মানসী জিজ্ঞাসু হয়ে বললেন, “কার কথা বলছেন আপনি! দেবী ধরিত্রী!... হ্যাঁ, তিনিই নিশ্চয় হবেন! ... তাঁর সেই দুঃসহ অবস্থায় আমরা তাঁকে তিরস্কারই করেছি কেবল। যেখানে তাঁর ভুলেই গেলাম যে যেই ব্রন্মাপ্ডের উপর কর্তৃত্ব স্থাপনের দন্ত করে চলেছিলাম আমরা, সেই ব্রহ্মা তাঁরই অবয়ব”। কারণে, কল্পনা, ইচ্ছা, চিন্তা ও অহংএর তাড়নায় আমরা তাড়িত হবার কারণে, সম্পূর্ণ মনুষ্যলোক ভগবান হয়ে ওঠার উন্মাদনায় সমস্ত ধরিত্রীকে লুণ্ঠন করে চলেছে। তাঁর সমস্ত অস্থি ৭৬
— পৃষ্ঠা ৭৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।