Kritanta - The Secret of Life
/ ৪৮১
📝 লেখা 📖 পিডিএফ

গুহ্যলীলা তাই আর আবেগরা, অন্তত এই ব্রন্ষাণ্ডে স্থিত হয়ে আমাদেরকে বিরক্ত ও ভ্রমিত করবে না। মাতা অহংকেও আপনার অনুগত করে দিয়েছেন অখণ্ড তাই সেও আর আপনাকে ভ্রমিত বা বিরক্ত করবেনা । ... এর থেকে অধিক সুযোগ আর কিই বা লাভ হতে পারে, মাতাকে জানার ও চেনার। এই অহং আপনাকে চিনতে দেয়নি তাঁকে । এই আবেগরা আমাদের চিনতে দেয়নি চিন্তা পারিনি বলেই, আমরা ধরিত্রীকে বেদনাগ্রত্ত দেখেও, অবিচল থেকেছি”। দেবী মানসী করজোড়ে অখণ্ডের সম্মুখে নতজানু হয়ে বললেন, “প্রভু অনুমতি দিন না কৃপা করে, আমরা এই ভাবেই থেকে, মাতার থেকে সত্য জানি । ইন্দ্র পরিচয় বড় অহংকার দেয়। সেই অহংকার ধারণ করার মুহুর্তেই, আমাদের নিজেদের মা আমাদের কাছে দেবী হয়ে যায়, আর আমাদের মা দেবী হয়ে বিরাজ করে পূজা পেতেই চায়না । সে যে মা হয়ে সন্তানকে বুকে আগলে রাখাকেই শ্রেষ্ঠ কর্ম বোধ করেন। তাই প্রভু অনুমতি দিন না, আমরাও নিজেদের এইকয়দিন ইন্দ্রের অহংকার থেকে মুক্ত হয়ে লাভ করেই যে নেশা হয়ে গেছেন প্রভু!” অখণ্ড দেবী মানসীকে নিজের দুইবাহু দ্বারা উত্তোলন করে বললেন, “এই ব্রহ্মাণ্ডে অন্তত আপনি আমার জ্ঞেষ্ঠা। তাই নতজানু হবেন না কৃপা করে। ... আর হ্যাঁ, বোধি ঠিকই বলেছে, আবেগদের কারণে তোমরা ভ্রমিত ছিলে, যা এই ব্রন্মাণ্ডে অন্তত স্তর্ূ হয়েছে, কারণ দেবী সবাস্া আমাকে ভ্রমিত করেনি, কল্পনা, ইচ্ছা তথা চিন্তাও আমাকে ভ্রমিত করে রেখেছে। ... এটুকু তো আমি স্পষ্ট ভাবে জেনে গেছি যে, এই অহং, কল্পনা, চিন্তা, ইচ্ছা, তথা আবেগদের যদি কনো ব্রন্ষাণ্ড নিজেদের মধ্যে আত্মসাৎ করতে পারে, তা কেবলই পরাপ্রকৃতির কৃপায় অর্থাৎ আমাদের সববাম্বার কারণে । আর এও বুঝে গেছি এতক্ষণে যে, যতক্ষণ না এই আবেগদের, চিন্তাদের, ইচ্ছাদের, কল্পনাদের, এবং অহংকে আত্মসাৎ করে, নিজেদের মধ্যে লয় করে দেওয়া ৭8

— পৃষ্ঠা ৭৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।