Kritanta - The Secret of Life
/ ৪৮১
📝 লেখা 📖 পিডিএফ

কৃতান্ত দেবী দখিনা ব্যকুল হয়ে বললেন, “হ্যাঁ বাবা অখণ্ড আমার কন্যাকে আমার কাছে এনে দাও । ... তাঁকে ছাড়া আমার যে একদণডও অস্তিত্বে থাকতে ইচ্ছা করছেনা! বিনা আকাঙ্ঞায়, কেবলই প্রেম দেবার আকাঙ্ঞ্কায় স্নেহ যে কি অপ্রতিম শক্তিশালী, আমি আজ তা বুঝতে পারছি। আমাদের সর্বা আমাদের সেই স্নেহ প্রদান করেছে, যেখানে সে আমাদের থেকে কিচ্ছু বলতে কিচ্ছু চায়নি, কেবলই আমাদের দুহাত ভরে প্রেম দিয়ে গেছে। বেশ বুঝতে পারছি এখন, কিচ্ছু বলতে কিচ্ছু জানিনা তাঁকে আমরা । বাবা অখণ্ড, আমাদের উপর কৃপা করো বাবা! আমাদেরকে ইন্দ্র, বরুণ, পবন, অগ্নি হতে বলো না! আমরা এই মাতা, পিতা, ভগিনী, ভ্রাতা বেশেই থাকতে চাই, আর আমাদের সর্বাকে জানতে চাই, চিনতে চাই, বুঝতে চাই, আর তাঁর সাথে একাত্ম হতে চাই”। অখণ্ড চিন্তিত হয়ে বললেন, “সবই তো বুঝলাম। কিন্তু এখন আমি কি করি, তাই বুঝতে পারছিনা! ... আমাকে কেন তিনি মাতাপিতী, ভ্রাতাভগিনী কিছু রূপেই স্বীকার করলেন না! ... আমি কি এতটাই অহংকারী হয়ে গেছি যে মাতা আমাকে সম্পূর্ণ রূপে ত্যাগ করে দিলেন! ... আমি কি করি এখন! আমি এখন কোথায় যাই! ... স্বকে ছেড়ে, আমিই আর কি ভাবে থাকি!” হুতাশন বললেন, “কেন বাবা! ... তুমি আমাদের পুব্রসমান হয়েই থাকো না! ... তা হয়ে থাকতে কি তোমার আপত্তি আছে! ... আমরা সকলে মিলে আমাদের সর্বন্ যিনি, তাঁর কাছে আবেদন করি । ... মাতা তিনি আমাদের, আমরা তাঁর সন্তান । ভুল করে ফেলেছি । অজ্ঞান আমরা । নিজেদের অজ্ঞানতাকেই নিজেদের জ্ঞান মানার ভ্রান্তি করে ফেলেছি। তিনি তো আমাদের নিজের জননী । আমাদের উপর তিনি কি অধিক দিন রুষ্ট হয়ে থাকতে পারেন! ... মানছি বৈরাগী তিনি, কিন্তু প্রেমদ্বারাই যে তাঁর সবঙ্গ নির্মিত! তিনি যে স্বয়ং প্রেমের প্রতিমূর্তি! সন্তানকে প্রেম না করে কি করে আমাদের সর্বা বৈরাগী হয়ে থাকবে! ... আমি বেশ বুঝতে করছে, ঠিক যেমনটা আমরাও করছি। ... চলো না বাবা অখণ্ড, আমরা সকলে মিলে, তাঁর কাছে ক্ষমাপ্রার্থনা করি!” ৭৩

— পৃষ্ঠা ৭৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।