Kritanta - The Secret of Life
/ ৪৮১
📝 লেখা 📖 পিডিএফ

গুহ্যলীলা প্রতি রুষ্ট”। দেবী মানসী পুনরায় বললেন, “হ্যাঁ প্রভু, আমাদের ঈশ্বর আমাদের প্রতি রুষ্ট কিনা তা আমরা জানিনা, কিন্ত আমাদের মাতা আমাদের প্রতি রুষ্ট প্রভু, ঈশ্বরের আশীর্বদি না পেলে আমাদের কি হবে, তা আমরা জানিনা, আর আজ তা জানতেও ইচ্ছা করছেনা । তবে আমাদের মায়ের ন্নেহ যদি আমরা লাভ না করি, তাহলে আমরা এই অনাথ হয়ে আর অধিক দিন বাঁচতে পারবো না। প্রভু, বিশ্বাস করুন, মাতা আমাদের ঈশ্বরী হয়ে থাকতেই চান না, তিনি শুধুই আমাদের মা, আর আজ আমাদের মা আমাদের প্রতি রুষ্ট। মাতা আমাদের প্রতি রুষ্ট এই কারণে হয়েছেন কারণ আমরা ভ্রান্তির মধ্যে রয়েছি; যা সত্য নয় তাকে সত্য মেনে চলেছি, আর যা সত্য তাকে আমরা না তো মানছি, আর না জানছি বা জানার প্রয়াসও করছি। অর্থাৎ তিনি আমাদের মা । আর মা আজ রুষ্ট কারণ তাঁর সন্তানরা বেঠিক পথে চলছে বলে । মান অপমান, সম্মান, এসব তাঁর কিচ্ছু চাইনা, তাঁর তো তাঁর সন্তানের কল্যাণ চাই প্রভু । ... আর কিসে আমাদের কল্যাণ, তা আমরা জানছিনা বলেই, আমরা এমন ভুল করেছি। করাই বন্ধ করে দেব, কারণ ভুলটি কি তা আমরা সনাক্ত করতে শিখবো । ... আর সেই কারণেই আমার প্রাণের ভগিনী আমার থেকে অবলুপ্ত হয়েছে”। নেত্রের অশ্রু মুছে দেবী মানসী আবার বললেন, “প্রভু, আমি স্মরণ রাখতে চাইনা, আমি ইন্দ্র। আমি মাতার প্রিয়তমা ভগিনী হয়েই থাকতে চাই! ... তাঁর শ্নেহস্পর্শ লাভ করে, আমি আগ্রুত, আর তা এই মুহুর্তে লাভ করতে না পেরে, আমি নিজেকে যেন বিধবা এমন বোধ করছি, সন্তানহারা হয়ে গেছি, এমন বোধ করছি। ... প্রভু, আমি তাঁর ভগিনী হয়েই থাকতে চাই। ... কৃপা করুন আমার উপর । তাঁর ভগিনী হয়েই আমি তাঁর থেকে সত্য জানতে চাই, যা তিনি আমাদের জানাতেও ব্যকুল”। ৭২

— পৃষ্ঠা ৭৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।