কৃতান্ত দেবী মানসী সম্মুখে এসে বললেন, “প্রভু, আমরা কি আমাদের ভুলকে এই ব্রন্মাণ্ডেও সঠিক করতে পারবো না! সেই চেষ্টা তো আমরা করতেই পারি, তাই না!” বোধি সম্মুখে এসে বললেন, “হ্যাঁ প্রভু, মানসী সঠিক বলেছে। মাতার ছত্রছায়ায় থেকে, আমাদের কি প্রয়োজন যে আমরা ইন্দ্র, বরুণ, অগ্নি বা পবন হয়ে বাঁচবো! ... আমরা তো মানসী, বোধি, দখিনা এবং হুতাশন হয়েই, যেমন মাতাতে শিশু নির্ভরশীল থাকে, তেমন ভাবেই আমাদের মাতার উপর নির্ভরশীল থাকতে পারি! পারিনা বলুন!” পেরেছি, তবে হয়তো আমরা ঠিকটা বা যথার্থ কি, তা বুঝিনি এখনো । যদি বুঝতাম, তাহলে মাতা নিশ্চয়ই আমাদেরকে এই ভাবে ছেড়ে চলে গিয়ে আমাদের অনাথ করে যেতেন না! “ যথার্থ আর ভুল বোঝার মধ্যে ঢের পার্থক্য রয়েছে। আমরা ভুল করেছি, সেটা তো বুঝেছি, কিন্তু কেন সেই ভুল করলাম! কারণ আমরা সত্য সম্বন্ধে অনবগত, আর সেই সত্যই হলো যথার্থ। বুঝতে পেরেছি, সেহেতু আমাদেরকে যথার্থতার সাথে, সত্যের সাথে পরিচিয় করাতে চান, যাতে এই ত্রহ্ষাণ্ড সম্পূর্ণ ভাবে ভ্রান্তিমুক্ত হয়, আর তা সম্ভব হলে, এঁর মাধ্যমে অন্য ব্হ্ষাপ্তরাও ভ্রমমুক্ত হতে থাকবে, আর একদিন সমস্ত ব্রহ্ষাপ্তই ভ্রমমুক্ত হয়ে উঠবে”। হুতাশন বললেন, “এর অর্থ প্রভু, আপনি যেই আক্ষেপ করছিলেন যে, আমরা ভুল বুঝতে পেরেও ভুলকে সংশোধন করতে পারছিনা, তারই নিরাময় প্রদান করছেন আমাদের সকলের জননী । ... আমাদের তাই মাতার অনুসরণ করতে হবে । হ্যাঁ, তাঁকে আমরা যথার্থ মর্যাদা প্রদান করিনি । কিন্তু আমরা এই কয়দিন মাতার সাথে থেকে যা বুঝেছি, তা এই যে তাঁর পদমর্যাদার প্রতি কনো মোহই নেই। অর্থাৎ তিনি এই কারণে আমাদের থেকে মুখ মোড়েন নি যে আমরা তাঁকে উচিত পদমর্যাদা প্রদান করিনি । ... আসলে তিনি সত্য অর্থেই মাতা, আর আমরা তাঁর ৭১
— পৃষ্ঠা ৭২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।