গুহ্যলীলা আমাদের সত্য অর্থে মা, আমাদের সমস্ত কিছুর মা, আমাদের সর্বন্ধ কিছুর মা, আমাদের সবান্থী তুই। তোর অভাবে যে আমরা সেই অনাথ, যার আর জীবিত থাকার কনো অর্থহ হয়না! ... ফিরে আয় মা! ফিরে আয়!” মত ভান করে গেছি, আর স্মরণ থেকেও ভুলতে ইচ্ছা করেছি যে, তিনিই আমার প্রকৃত অস্তিত্বের কাণ্তারি। আজ আমি বুঝতে পারছি যে, কেন তিনি আমাকে ও আমাদের সকলকে ত্যাগ করে অবলুগ্ত হয়েছিলেন । আসলে আমরা যে তাঁকে লাভ করার যোগ্যতা থেকেই স্বলিত হয়েছিলাম । আমরা যে তাঁকে লাভ করার উপযুক্ততাই হারিয়ে বসেছিলাম! আমরা সকলে তাঁর কাছে অপরাধী, কিন্তু সেই অপরাধের উত্তরদায়িত্ব আমার। আপনারা হলেন ভূত, যাদের আধার আমি স্বয়ং। কিন্তু আমি! আমার আধার যে তিনি, আর একমাত্র তিনিই । তাঁকে ছাড়া যে আমি, আমিই নই, আমি আমার অস্তিত্বই হারিয়ে ফেলি। আমার কর্তব্য ছিল, আপনাদেরকে সত্য বলা যে, আমি নই, তিনিই হলেন সে, যার কারণে সমস্ত কিছু অস্তিত্বে অবস্থান করে। কিন্তু আমিই যে অহমিকায় মত্ত হয়ে অবস্থান করছিলাম। আর অবস্থান করেছিলাম বললেই বা সত্য কথা কোথায় হলো তা! এই ব্রহ্মাপ্তের অতিতে এখনো যে আমি আমার অহমিকা নিয়েই অবস্থান করছি, আর আপনারাও । কেবলই এই করতে পারছি। আর সব থেকে উল্লেখযোগ্য কথা এই যে, অন্য সমস্ত ব্রহ্মা এবং এই ধরিত্রীর ব্রন্ষাপ্তকে আমরা যেই অবস্থায় স্থাপিত করে রেখেছি, তাতে এই ব্রন্ষমাণ্ডে আমরা যা উপলব্ধি করলাম, তা স্থাপন করাও সম্ভব নয়; অন্তত রাতারাতি তো নয়ই । তাই বড় হতাশ লাগছে নিজেকে । ভুল করেছি তা মানলাম এবং ব্যথিতও হলাম, কিন্তু সেই ভুলকে সঠিক করে নিতে চেয়েও তা পারছিনা, এই প্রসঙ্গ আমাকে অত্যন্ত পীড়া প্রদান করছে”।
— পৃষ্ঠা ৭১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।