Kritanta - The Secret of Life
/ ৪৮১
📝 লেখা 📖 পিডিএফ

কৃতান্ত তাঁরাও আমার হাত থেকে নিস্তার পাবেনা । ... আর ভাবিস না যে ত্রিদেব বা ভূতরা আমার থেকে বেঁচে যাবে । ... তোদের বিনাশ করার পর, আমি এখানে থেকে অবলুপ্ত হবো, যাতে তাঁরা আমার সান্নিধ্য না পেতে পারে । ... তাঁদের অধিকার স্থাপনের প্রয়াস, নিজেদের পুরুষত্বের অহংকার আর যেখানেই চলুক, ব্রন্ষসনাতনের এই ব্রক্মাণ্ডে চলবে না, কারণ এখানে আমি সক্রিয়, আর তার কারণ ব্রক্মসনাতন স্বয়ং নিজেকে আমার কাছে নিবেদিত করেছে”। এতবলে মাতা সতবাশ্থা গুহ্যা বেশে প্রবল বেগে অগ্রসর হলে, অহং তথা আবেগরা তাঁর থেকে এগোতে পারেন না, আর মাতার শ্বাসের বলয়ের মধ্যে প্রবেশ করা মাত্রই, সমস্ত আবেগ ভস্মীভূত হয়ে দেবী মানসী, দেবী দখিনা, বোধি, হুতাশন এবং ধরিত্রীর মধ্যে লীন হয়ে গেলেন। আর একই ভাবে অহংও ভস্মীভূত হয়ে গেলে, তিনি স্থান পেলেন অখণ্ডের মধ্যে । কিন্তু সেই কর্ম সম্পন্ন হতেই, মাতা সেখান থেকে অবলুপ্ত হলেন। পরে রইলেন তাপে ঘর্মক্তি মানসী, দখিনা, হুতাশন ও বোধি; পরে রইলেন মনঃপ্রাণে ব্যথিত অখণ্ড; এবং পরে রইলেন অর্ধদ্ধ যৌনশক্তি থেকে প্রতিহত আবর্ত, উপপতি এবং বলদস্তের দেহ। গুহ্যাবন্দনা মাতা সেখান থেকে অবলুপ্ত হলে, যন্ত্রণায় কাতরাতে থাকলেন ব্রিঅহংপুত্ররা ৷ অন্যদিকে দেবী মানসী ও দেবী দখিনা হাহুতাশ করে ক্রন্দন করে উঠলেন, “সর্বা! ... কোথায় গেলি মা!... হয়তো আমরা অনেক অপরাধ করেছি, কিন্তু এই ব্রন্মাণ্ডে তুই আমাদের সব্বকিছু! আমরা তোকে ছাড়া বাঁচতেই চাইনা এই ব্রন্ষাণ্ডে। ... আয় ফিরে আয় মা! ... মাতপিতা চলে গেলে মাতা তো তুই, আর কেবল তুই । তাই সমাজ যাকে অনাথ বলে, সে যে অনাথ হয়েও অনাথ নয়, আর সেই কারণেই যে কত কত অনাথ জীবিত থাকে, তোর ছত্রছায়াতে। কিন্তু মা, তুই যে ৬৯

— পৃষ্ঠা ৭০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।