কৃতান্ত আর তাই, যদি আপনারা সাধনা করে মোক্ষলাভে রুচি রাখেন, অর্থাৎ সমস্ত জন্মমৃত্যুর বন্ধন থেকে মুক্ত হবার ব্যকুলতা রাখেন, তবেই এই গ্রন্থ পাঠ করুন। যারা সেই সাধনা করার জন্য অভিলাষী নন, বা যারা জন্মমৃত্যুর চক্র থেকে মুক্ত হবার আশ রাখেন না, তাঁরা এই মহাদিব্য গ্রন্থ থেকে দুরেই থাকুন। এটিকে একটি সতর্কবার্তাও বলতে পারেন, কারণ এই গ্রন্থ কেবলই সামান্য একটি ধর্মগ্রন্থ নয় । এটি একটি মহাদিক্গ্রন্থ, এবং এই গ্রন্থের শব্দাবলীর মধ্যে এশ্বরিক চেতনাশক্তি সঞ্চিত আছে, যা যেমন কৃতান্তকে ধারণ করে কৃতান্তিক হবার জন্য প্রয়াসশীল ব্যক্তিকে যেমন তাঁদের সাধনপথে সুরক্ষিত রাখার জন্য যত্বশীল, তেমনই যারা কৃতান্তকে ধারণা করতে উদ্যত নন, তাঁদের ভৌতিক জীবনকে, অর্থাৎ সাংসারিক, অর্থনৈতিক, রাজনৈতিক ও সামাজিক জীবনকে সম্পূর্ণ ভাবে বিনষ্ট করে দেবে। এই সতর্কবার্তা স্মরণে রেখে, প্রথমে নিশ্চিত হন যে আপনি আপনার সমস্ত বন্ধন থেকে মুক্ত হতে চান, তারপরেই কৃতান্ত পাঠ করুন। যদি দেখেন যে এই বন্ধন আপনাকে বিব্রত করছেনা, আর আপনি আপনার সমস্ত মোহবন্ধনে বেশ আনন্দেই আছেন, আর নিজের মোহবন্ধনকে আরো একটু মজবুত করার বুদ্ধি লাগবে আপনার, অর্থাৎ আপনার সংসার যাতে সুখী হয়, বা আপনার ও আপনার পরিবারের সামাজিক বা অর্থনৈতিক বা রাজনৈতিক অবস্থা আরো ভালো হোক, এমন চাইছেন, তাহলে এই গ্রন্থ আপনার কশটি করে দেবে । তাই এঁর থেকে দূরে থাকুন দয়া করে। আপনি যেমন থেকে আনন্দ পাচ্ছেন, তাতেই জগন্মাতা আনন্দিত । আপনার আনন্দের ভাবকে জগন্মাতা কখনোই বিনষ্ট করতে চান না। তাই দয়া করে, এই গ্রন্থের থেকে দূরে থাকুন আপনি, যদি আপনি নিজের সাংসারিক, সামাজিক, রাজনৈতিক বা অর্থনৈতিক উন্নতির কামনা রাখেন। একমাত্র যদি আপনি নিজের সমস্ত জন্মমৃত্যুর বন্ধনকে খণ্ডন করতে চান, তবেই পাঠ করুন কৃতান্ত।
— পৃষ্ঠা ৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।