Kritanta - The Secret of Life
/ ৪৮১
📝 লেখা 📖 পিডিএফ

কৃতান্ত প্রকাণ্ড প্রকাশে তা অগ্রিপ্রজ্বলিত হয়ে যাচ্ছে। আর তাঁর শ্বাস ত্যাগের সময়ে সেই জ্বলন্ত, পুনরায় মাতা শ্বাস গ্রহণ করার জন্য, তারা ভূমিতে পতিত হতেই পাচ্ছেনা । আর তাঁকে কিছুই করতে হলো না। কেবলই তাঁর দেহউর্জা ও শ্বাসপ্রশ্বাস তাঁর চারিপাশের প্রায় ১০০ হাত স্থানকে উগ্র ভাবে বিনাশ করতে থাকছে, যেন সেই স্থানে কালাগ্নি স্থাপিত হয়েছে। বলদস্ত, উপপতি এবং আবর্তকেও আর কিচ্ছু করতে হলো না । কেবল তাঁরা মাতার শ্বাসগ্রহণের সময়ে তাঁর নিকটে উড়ন্ত ভাবে এগিয়ে আসেন, অগ্নিদগ্ধ হয়ে যান, এবং মাতার শ্বাস ত্যাগের সময়ে, তাঁদের সেই অগ্রিপ্রজ্বলিত তনু দূরে পতিত হতে আগ্রহী হয় । তবে দিকে আকর্ষণ করে নেয়, আর পুনরায় তাঁদের অগ্নিতে দগ্ধ করতে শুরু করে। শিবিরের বাইরে যখন এমন তাণ্ডব চলছিল, তখন শিবিরের মধ্যে, একদিকে যেমন দেবী মানসী ও দেবী দখিনার মৃছাঁ ত্যাগ হয়, তেমনই বোধি ও হুতাশনেরও মৃছাঁ ত্যাগ হয়। আর অন্যদিকে, মাতা শিবিরের নিকটে চলে আসার জন্য, শিবিরেও সেই অগ্নি স্পর্শ করে, এবং শিবিরকেও মাতার প্রকাণ্ড শ্বীস আকর্ষণ করে ভূমি থেকে উৎপাটিত করে দেয়। শিবির শূন্য অবস্থায় স্থিত হবার কারণে, দেবী মানসী, দেবী দখিনা, বোধি ও হুতাশন এখন সম্পূর্ণ ভাবে মুক্ত । আর একই সঙ্গে আবেগ ও অহং মাতার এই ভয়াবহ রূপ দর্শন করে তটস্থু। দেবী মানসী, দেবী দখিনা, হুতাশন ও বোধির কাছে মাতার এই গুহ্যা রূপ অজ্ঞাত এক রূপ। তাঁদের পরিব্রাতা তিনি, যিনি তাঁদেরকে কারাগার থেকে ও মুছা থেকে মুক্ত করেছেন, কিন্তু প্রকাণ্ড তিনি, যার রূপকে ঠিক করে নিরীক্ষণই করা যায় না, কারণ সেই রূপকে যে কালাগ্মি বেষ্টন করে রেখে দিয়েছে। ... অন্যদিকে, অহং ও আবেগরা ভয়ার্ত, মাতার এই রূপ দর্শন করে। ... তবুও অহংকে সাহস জোগাতেই হয় নিজের মধ্যে, কারণ তাঁর পুত্ররা তখন শূন্যে অগ্নিদগ্ধ হচ্ছেন, এবং মাতার নিশ্বাস ত্যাগের সাথে তাঁরা শুন্যেই ভাসমান হয়ে এগিয়ে আসছেন ৬৫

— পৃষ্ঠা ৬৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।