কৃতান্ত তনু ক্ষতবিক্ষত হয়ে গেল। আর এবার তাঁরা অত্যন্ত দৃঢ় ভাবে দেবীকে আক্রমণের ভঙ্গিতে ভূমি থেকে উঠলেন । এই দৃশ্য দেখে আবর্তও কঠিন হয়ে গেলেন। তিনি হুংকার সহ বললেন, “দেবী, আপনার এই আক্রমণকে আমি শক্রর আক্রমণ রূপেই দেখতে পাচ্ছি! ... তাই সঙ্জ হয়ে যান আমার সাথে যুদ্ধ করার জন্য”। দেবী সর্বাম্বা এক উগ্র অথচ মিষ্ট হাস্য প্রদান করে বললেন, “বরদান তোদের সুরক্ষা করছে, তাই আমি তোদের হত্যা করতে পারছিনা । তবে এমন ভাবার কনো কারণ নেই যে সেই করবো না, কিন্তু তোদের সহত্ত্র টুকরো করে, মহাশূন্যে ভাসমান রেখে দেব । এমনই দুরাবস্থা করবো যে তোরা তোদের মৃত্যু যাতে হয়, সেই কারণে তপস্যা করতে শুরু করবি”। ... এই একটি পদাঘাত করলেন, আর সেই পদাঘাতে আবর্তের তনু যেন শূন্যে ভাসমান হয়ে, কয়েক শত হাত দূরে, তাঁদের শিবিরের সম্মুখে পতিত হলেন। বলদস্ভ ও উপপতি সেই দৃশ্য দেখে, নিজেদের অস্ত্র সন্ধান করে, দেবী সর্বান্ধীর দিকে উগ্র আক্ফালনসহ ধাবিত হলে, মাতা সর্বস্ব পশ্চাতে ঘূর্ণন করে, একটি গহন শ্বাস ছাড়লেন । যেন হলাহলের অগ্নি প্রবাহিত হলো সেই শ্বাসের মাধ্যমে, এমনই মনে হলো বলদন্ভ এবং উপপতির ৷ আর সেই অগ্নির প্রচণ্ততা তাঁদেরকে মহাশূন্যে উত্তোলন করে দিলে, দেবী সবাম্বা শৃন্যে থাকা বলদস্ত ও উপপতির কেশ আকর্ষণ করে, ভূমিতে সজোরে আছার দিলে, দুই ভ্রাতার এমন দশা হয় যেন তাঁরা আর কনোদিনও নিজের পায়ে দাঁড়াতে পারবেন না। কিন্তু দুই ভ্রাতা, বলদন্ত ও উপপতি মরণাপন্ন হলেও দমলেন না । যেন তাঁদের পুরুষত্বের অহংকার তাঁদেরকে দমতে দিলো না! তাঁরা পুনরায় নিজেদের দীর্ঘবাহু প্রসারিত করে, দেবী সবাম্বার চরণকে আকর্ষণ করে, তাঁকে বলপূর্বক নিজেদের দিকে আকর্ষণ করতে চেষ্টা করলেন। অন্যদিকে, ভূপতিত আবর্তেরও পুরুষত্ব জাগ্রত হয়েছে। এক স্ত্রীর কাছে এমন ভাবে পরাজয় ৬৩
— পৃষ্ঠা ৬৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।