Kritanta - The Secret of Life
/ ৪৮১
📝 লেখা 📖 পিডিএফ

কৃতান্ত উপপতি কৌতুকধারণ করে বললেন, “ভ্রাতা, তাহলে তো সেই স্ত্রীই হলেন উচিতরম্য! ... ইনার সঙ্গে রমণের চিন্তাই আমাদের মত বলশালীদের শোভা পায়, তাই না! ... আচ্ছা তুমিই বলো ভ্রাতা, যদি তুমি ইনার সাথে রমণের সুযোগ লাভ করো, তুমি কি তা পরিত্যাগ করবে!” আবর্ত ভ্রুকুঞ্চিত্ত করে বললেন, “এই কথা শুনে আমার মনের মধ্যেও প্রলোভন জাগ্রত হচ্ছে!” সম্মুখে যাই, আর তাঁর অপেক্ষা করি। প্রথম তো তাঁকে সম্ভোগ করেই, আমরা আমাদের সম্ভোগ উৎসবের সূত্রপাত করবো, তারপর জগতের সমস্ত সুন্দরী স্ত্রীদের অন্বেষণ করবো আমরা”। তিন অহংপুত্র যখন এইরূপ বিচার করছেন, তখন উপপতি বলে উঠলেন, “ওই দ্যাখো ভ্রাতা, কে যেন এইদিকে আসছেন! ... এই কি সেই রমণী!” আবর্ত ভ্রুকুঞ্ধিত করে, নিজের দৃষ্টিশক্তিকে দৃরদৃষ্টি প্রদান করে দেখে বললেন, “হ্যাঁ ভ্রাতা, ইনিই সে! তবে আজ মনে হচ্ছে উনি উগ্র!” বলদস্ত বক্র ওষ্ঠে হাস্য প্রদান করে বললেন, “হ্যাঁ উনিই সে, আর আজ সে উগ্র । ঠিকই বলেছ, উগ্র হলে, তাঁর অঙ্গের চন্দনের গন্ধ সুদূর পর্যন্ত বিস্তারিত থাকে । এখান থেকে তাঁর অঙ্গের সুবাস পাচ্ছি আমি । ... তোমরা কি পাচ্ছ সেই সুবাস!” উপপতি হেসে বললেন, “পাচ্ছি ভ্রাতা, আর যত পাচ্ছি, ততই সম্ভোগ ইচ্ছা ব্যকুলতায় পরিপূর্ণ হচ্ছে”। বলদন্ত আসুরিক হাস্য প্রদান করে বললেন, “উগ্র রমণীকে সম্ভোগ করার আনন্দই আলাদা হবে। ... চলো, আমরা সম্মুখে যাই। ... আমাদের বলশালী বাহু ও বপু দর্শন করে, এঁর উগ্রতা হতে পারে এঁর মধ্যে উগ্র রমণের শৃঙ্গার প্রবাহিত করবে । ... আর একবার তা করলে, বুঝতে পারছ ভ্রাতারা, আজ আমাদের জীবনের শ্রেষ্ঠ দিন হতে চলেছে”। ৬১

— পৃষ্ঠা ৬২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।