Kritanta - The Secret of Life
/ ৪৮১
📝 লেখা 📖 পিডিএফ

গুহ্যলীলা অর্থাৎ ইনার সাজসজ্জা অত্যন্ত সীমিত ও সাবলীল । ইনার স্বভাবও অত্যন্ত সাবলীল, সহজ ও সরল । কনো প্রকার রমণীসুলভ অঙ্গভঙ্গি আমি ইনার মধ্যে দেখিনি । মার্জিত, শোভিত, এবং সন্ত্রস্ফীতা তিনি। সত্য বলছি ভ্রাতারা, এই দুইস্ত্রীকে যেমন রমণীয় দৃষ্টিকোণ দ্বারা আমি দর্শন দিকে তাকাতেই যেন মনে হয়েছিল, ইনি মাতা! ... আমার নেত্র সেই মুহুর্তে উনার নেত্রের থেকে নেমে আসে, এবং তাঁর চরণে স্থাপিত হয় । সেই কারণে উনার উল্লেখ আমি তোমাদের কাছে করিনি। আসলে ভ্রাতারা, মাতা যতই সুন্দরী হন না কেন, তিনি সম্মানের পাত্রী, তিন সম্ভোগের পাত্রী হননা । তাই তাঁর কথা তোমাদের বলার সাহস করতে পারিনি । তবে হ্যাঁ, যদি রমণীসুলভ আচরণকে, এবং দেহাভুষণকে তথা সৌন্দর্য বৃদ্ধিকারি পন্থাকে পৃথক করে দাও, তবে ইনার রূপের সমতুল্য আজ পর্যন্ত কনো নারীরূপই আমি দেখিনি । গোলাপি ইনার দেহের বর্ণ, যা স্বাভাবিক ভাবে শ্বেতবর্ণের বলেই বোধ হয়, পরিশ্রমে এবং উত্তেজনায় তা গোলাপি হয়ে ওঠে। দেহগঠনও এমন যেন ইনার দেহের প্রতিটি অংশে ঠিক ততটাই মেদ অবস্থান করে, যতটা হলে তাঁকে সুন্দরী দেখায়। ভ্রাতা ইনার মুখশ্রী অপরিসীম সুন্দর, এক ন্নেহময় জননীর মত; আর পবিত্রতা! ... ইনার অঙ্গ থেকে সর্বদা এক চন্দনের সুবাস প্রকাশিত হয়, যা স্বাবাভিক অর্থে, ইনার অঙ্গের নিকটে গেলেই, তবে লাভ করা যায়, তবে যদি ইনি উত্তেজিত হন, তবে সেই সুবাস এতটাই প্রকাণ্ড হয়ে ওঠে যেন সমগ্র ব্রন্ষাপ্তই সেই গন্ধে মজিত হয়ে থাকে । ... ইনার রূপের ব্যাখ্যা করার সামর্থ আমার নেই ভ্রাতা। এক কথায় বলতে পারি যে ইনার মত রূপসী যেন সমস্ত ব্যাখ্যার অতীত । এমন কনো শব্দই শব্দকোষে উপস্থিত নেই, যার দ্বারা তাঁর রূপের ব্যাখ্যা দেওয়া সম্ভব”।

— পৃষ্ঠা ৬১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।