কৃতান্ত বলদন্ত হেসে বললেন, “পিতা, আপনি বৃথাই ভয় পাচ্ছেন। এমন ভয় পেয়ে কি আর ব্রিদেব হওয়া যায়! ... ব্রিদেব হতে হলে, ব্রিদেবীদের তো আমাদের আত্মসাৎ করতেই হবে । আজ নয়তো কাল, তাঁদের শয্যাসঙ্গিনী করতেই হবে আমাদের । আর এক সামান্য স্ত্রীর বলকে আপনি ভয় পাচ্ছেন! এমন ভয় পেয়ে আপনি আমাদের তিন ভ্রাতার বলকেই সন্দেহ করছেন। আর আমাদের বল আপনার ওরস থেকে লব্ধ, তাই আপনি নিজের ওরসকেও অপমান করছেন। ... কৃপা করে এমন করবেন না! ... সেই স্ত্রী যদি এঁদের নয়নের মণি হন, তবে নিশ্চিতই তিনি এঁদের উদ্ধার করার জন্য এদিকে আসবেন । ... চলো উপপতি, চলো আবর্ত, আমরা সেই স্ত্রীকে প্রথম সাখ্যাত করবো, আর হতে পারে যে আমরাই তাঁকে প্রথম সম্ভোগ করবো... চলো, আমরা সেই স্ত্রীর অপেক্ষা করি শিবিরের বাইরে গিয়ে”। এইকথা বলে, আবর্ত, উপপতি এবং বলদন্ভ শিবিরের বাইরে স্থিত হয়ে, দেবী সর্বাম্ার অপেক্ষা করতে থাকলেন । সেখানে স্থিতা হয়ে, আবর্ত বললেন, “সাবধান ভ্রাতারা, আবারও বলছি, এই পরমাসুন্দরীর মোহতেই সমস্ত জন এখানে স্থিত থাকতেন, তাই হলেও হতে পারে যে, উনার বিশেষ সামর্থ্য আছে। সেই জন্য সাবধানতা অবলম্বন আবশ্যক” । বলদস্ত মৃদুহেসে বললেন, “সেইসব কথা বাদ দাও, আর আমাদের এটা বলো যে, এই স্ত্রীর অপার সৌন্দর্যের কথা আগে আমাদের বলো নি কেন?... তাঁর সৌন্দর্য কি এই দুই স্ত্রী, যাদের অপহরণ করে এনেছি, তার থেকেও অধিক?” আবর্ত বললেন, “এই দুই স্ত্রী আভুসনদ্বারা নিজেদের সর্বক্ষণ ভূষিত রাখতেন, যেন এঁরা ওই যে বলে না, জন্মজন্মান্তর, সেই জন্মজন্মান্তরে প্রথমবার স্ত্রী বেশে এসেছেন । আর সেই স্ত্রী যেনন্ত্রী হয়ে বরাবর অবস্থান করেছেন, তাই তাঁর যেন স্ত্রী হবার কনো অহংকার নেই । তাই উনার বেশভুষা অত্যন্ত সাদামাটা । পরনে একটি নরম ও উজ্জবলবর্ণের শাড়ী থাকে এবং তিনি এঁদেরই মত একবস্ত্রা গণ্ডদেশে তাঁর থাকে একটি স্বর্ণমালা, এবং অন্য একটি বক্ষ স্থল পযন্ত বিস্তারিত। বাহুতে একটি করে সুন্দর স্বর্ণবালা এবং বাজুতেও তাই, চরণে মল, কর্ণে নাসিকায় ও শিরে থাকে একটি করে গহনা মাত্র। ৫৯
— পৃষ্ঠা ৬০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।