Kritanta - The Secret of Life
/ ৪৮১
📝 লেখা 📖 পিডিএফ

কৃতান্ত আর এই সমস্ত কিছুর কারণে অনেক সাধকই সাধনা থেকে বিচ্যুত হয়ে যান। বৌদ্ধধারাও অত্যন্ত গভীর ভাবে মোক্ষমুখী। এই মতধারাতে একাধিক অবতারও চলে সত্যলাভ করেছেন, কিন্তু সেই ধারাকে প্রত্যক্ষ ভাবে গ্রহণ করা, আজকের সমাজের কাছে অনেকভাবেই দ্বিধার কারণ, যার মূলে রয়েছে সাম্প্রদায়িকতা । আর এই দুটি ছাড়া, সাধনধারা আর জগতের বুকে তৃতীয়টি নেই । আর তাই, জগন্মাতার ইচ্ছা ও নির্দেশে, একটি এমন সাধন পথের নির্মাণ করা হলো, যা অভ্যাস করার কালে, সাধককে কনো গহন অরণ্যে যাত্রী করতে হবেনা, আর না তাঁকে কনো দুর্গম তুষারদেশে যাত্রী করতে হবে । যে যেখানে অবস্থান করছেন, সেখানে স্থিত হয়েই যাতে সাধন করে, অহংকারের সাথে তাঁর সংসারকে ভেঙে মোক্ষমুখী হতে পারেন, তার জন্যই এই সাধনধারা নির্মিত। এই সাধনধারা অনুসারে, বাহ্যিক কনো ক্রিয়ার কনো আবশ্যকতাই নেই, কারণ এই সাধন সম্পূর্ণ ভাবে আন্তরিক এবং অভ্যন্তরীণ । আর তাই, সংসারে থেকেও, সমাজে থেকেও, সাধারণ পোশাকআশাক এবং সাধারণ জীবনযাপন করেই, এই সাধনপথে চলমান হওয়া সম্ভব, আর তাই আগামীদিনে সমস্ত সাধকদের কাছে এটি একটি জগন্মাতার উপাহার, যা ধারণ করে তাঁরা সকলের সম্মুখে থেকেও, সকলের অলক্ষ্যে সাধন করতে সক্ষম হবেন। কৃতান্ত সেই সাধনমার্গের সম্পূর্ণ দর্শন ও তাত্বিক ব্যাখ্যার সমাহার, যেখানে কৃতান্ত শব্দের অর্থই হলো কর্তার অন্ত, বা অহংকারের নাশ । আর ধিনি নিজের কর্তাভাবের নাশ করতে সক্ষম হবেন এই মতধারা অনুসারে, তিনি হলেন কৃতান্তিক। কৃতান্ত সেই কৃতান্তিক গঠনের সমস্ত প্রক্রিয়ার ব্যাখ্যা করে, যেখানে আচার অনুষ্ঠান বলে কিছুই নেই, সমস্তই চেতনার অনুশীলন এখানে। অর্থাৎ সামগ্রিক ভাবে সামান্য ব্যক্তি হয়ে থেকে, অতি স্বাভাবিক ও সাধারণ উভোভোজী জীব হয়ে থেকে, বাহ্যিক ভাবে কনো আচার অনুষ্ঠান না করে, অর্থাৎ বাইরে থেকে অনুমান লাগানো সম্ভব যে আপনি সাধনা করছেন, তার সম্ভাবনাই স্তব্ধ করে দিয়ে, কি ভাবে নিজের চেতনাকে অনুশীলন করিয়ে, মোক্ষদ্বারে স্থিত হওয়া যায়, তারই বিস্তারকথা হলো কৃতান্ত।

— পৃষ্ঠা ৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।